মির্জাপুরে দুর্গামন্দিরের ৭টি প্রতিমা ভাঙচুর
Why this classification
The article reports a recent act of vandalism at a Hindu temple with no political party mentioned, so it is not political violence but a valid incident of communal violence.
Killed
0
Injured
0
Summary
(২০২৬-০৯-৩০) রাতের দিকে টাঙ্গাইলের মির্জাপুরে জামুর্কী পশ্চিমপাড়া এলাকায় দুর্গা মন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশ তদন্ত চালু করেছে এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার কথা জানিয়েছে।
AI analysis
Category
Communal / Religious Violence
Confidence
94% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/09/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
মির্জাপুরে দুর্গামন্দিরের সাত প্রতিমা ভাঙচুর
মির্জাপুরে দুর্গামন্দিরের সাত প্রতিমা ভাঙচুর ছবি: সমকাল মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২০:১৭ মির্জাপুরে একটি দুর্গামন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় আর্য সমিতির দুর্গামন্দিরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রায় শত বছরের পুরোনো এই পূজামণ্ডপে প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজার আয়োজন করা হয়। দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়। এরপর মন্দিরটি ঢেকে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, দুর্গা প্রতিমার মাথা, গণেশ, অসুরসহ সাতটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তরা পূজামণ্ডপ এলাকায় অশালীন ছবিও এঁকে রেখে গেছে। তবে কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে, তা জানা যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। জামুর্কী আর্য সমিতির সভাপতি প্রকাশ বাকালি বলেন, দুর্গাপূজার জন্য নির্মিত সাতটি প্রতিমা রাতের আঁধারে ভাঙচুর করেছে দৃর্বৃত্তরা। প্রায় শত বছর ধরে এই মন্দিরে পূজা করে আসছেন তারা। বিগত বছরগুলোতে এ ধরনের ঘটনা ঘটেনি। প্রশাসনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চান তারা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্বামী বলেন, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, ওই পূজামণ্ডপ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থপনসহ নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া এবং বরাদ্দ হয়েছে। - বিষয় : - মির্জাপুর - প্রতিমা ভাঙচুর
মির্জাপুরে দুর্গামন্দিরের ৭টি প্রতিমা ভাঙচুর
টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জামুর্কী আর্য্য সমিতির আয়োজনে প্রায় ৮৫ বছর ধরে ওই মন্দিরে দুর্গাপূজা হয়ে আসছে। চলতি বছরও সেখানে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মন্দিরে দুর্গা প্রতিমাসহ সাতটি প্রতিমা নির্মাণ করা হচ্ছিল। প্রতিমাগুলোর রং করা ছাড়া প্রায় সব কাজই শেষ হয়েছিল। বুধবার রাতে কে বা কারা মন্দিরে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করেছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন।জামুর্কী আর্য্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী বলেন, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পূজা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি।’মির্জাপুর থানার পরিদর্শক লুকমান হোসেন জানান, প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আটকে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে উপজেলার সার্বিক মন্দির নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংক্ষিপ্ত সংবাদ
আইনজীবী নেতার নামে অপপ্রচার বন্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে জলমহাল দখল ও চাঁদাবাজির ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বক্তারা দাবি করেন, ইটনার বড়িবাড়ী ইউনিয়নের পাঁচকাহনিয়া জলমহাল দখল ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির মতো ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কিশোরগঞ্জ ব্যুরো ববির মেডিকেল সেন্টারের চিকিৎসককে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারের নির্ধারিত সময়সূচি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিবর্তন করার অভিযোগে সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামী আরা নিপাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বুধবার জারি করা নোটিশে তাকে সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রেজিস্ট্রার আবদুল আলিম বছির এ তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল ব্যুরো গৌরীপুরে মামার বাড়িতে ভাগনেকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেফতার ১ গৌরীপুরের সিধলা ইউনিয়নের সিধলা চারআনী গ্রামের মামার বাড়িতে ভাগনে মো. সোহেল মিয়াকে জমি নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে মামুন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার আহত সোহেলের স্ত্রী শারমিন আক্তার এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা করেন। ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লার সভাপতির পদের কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি। বুধবার গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি বাগেরহাটে সিম বিক্রয় চক্রের ৩ সদস্যকে আটক বাগেরহাটে ফিঙ্গার-প্রিন্ট ক্লোন করে বিভিন্ন কোম্পানির সিম নিবন্ধন করে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিকট উচ্চমূল্যে সিম বিক্রয় করা চক্রের ৩ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গ্রেফতাররা হলো মামুন আলী খাঁ, জিহাদ বিশ্বাস ও লিটু বিশ্বাস বাবু। পুলিশ সুপার জামিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বাগেরহাট প্রতিনিধি ডাসারে কুকুরের কামড়ে কলেজ শিক্ষকসহ আহত ৩ মাদারীপুরের ডাসারে পাগলা কুকুরের কামড়ে সরকারি মহিলা মহাবিদ্যালয়ের এক প্রভাষকসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের যুক্তিবিদ্যার প্রভাষক নুরুল ইসলাম, কলেজের অফিস সহায়ক কাসেম সরদার ও স্থানীয় বাসিন্দা ইসমাইল হাওলাদার। কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি গৌরীপুরে ইয়াবাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল টেংগুরিকান্দা এলাকায় সিগারেটের প্যাকেটে ইয়াবা নেওয়ার সময় মো. রাহাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাহাত বিশ্বনাথপুর গ্রামের ফজলুল হকের ছেলে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) এ বি এম কাউসার জামান এ আদালত পরিচালনা করেন। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মির্জাপুরে দুর্গাসহ ৭টি প্রতিমা ভাঙচুর মির্জাপুরে দুর্গামণ্ডপে রাতের আঁধারে হামলা করে ৭টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধাগোবিন্দ মন্দিরে আর্য্য সমিতির উদ্যোগে আয়োজিত দুর্গাপুজার মণ্ডপে এ হামলার ঘটনা ঘটে। ইউএনও জহিরুল আলম বলেন, ওই মন্দিরটি পরিদর্শন শেষে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
