নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার
Why this classification
ঘটনাটি রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের সাথে জড়িত নয়, বরং এটি একটি শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা। অপহরণকারীদের পরিচয় অজ্ঞাত এবং উদ্দেশ্য অর্থ আদায়, তাই এটি রাজনৈতিক সহিংসতা নয়, বরং অপরাধমূলক সহিংসতা হিসেবে চিহ্নিত হয়েছে।
Killed
0
Injured
0
Summary
ঢাকার নবাবগঞ্জের পাড়াগ্রাম এলাকা থেকে ৫ বছরের শিশু তানজিমকে অপহরণের ২৬ ঘণ্টা পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের পরিচয় ও উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়, পুলিশ তদন্ত করছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার
নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার Advertisement যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা) প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৫২ পিএম নবাবগঞ্জ থেকে ৫ বছরের শিশুকে অপহরণ করার ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে স্বজনরা তাকে উদ্ধার করেন। পরে নবাবগঞ্জ থানায় নিয়ে আসে। পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, নবাবগঞ্জের পাড়াগ্রাম এলাকার মাসুদুর রহমানের ৫ বছরের ছেলে তানজিম রোববার দুপুরে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর সূত্র ধরে পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। ওই রাতেই অজ্ঞাত একটি নম্বর থেকে ফোনে তানজিমের বাবার কাছে টাকা চায়। এরপর থেকে ওই নম্বরটি আর পাওয়া যায়নি বলে জানান শিশুটির দাদা মহিবুর রহমান। এ ঘটনার পর স্বজনরা ছেলেটিকে খুঁজতে বের হন। সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে তানজিমকে কান্নারত অবস্থায় দেখতে পান তার বাবাসহ আত্মীয়রা। এরপর তাকে উদ্ধার করে পুলিশকে জানালে নবাবগঞ্জ থানায় হাজির করা হয়। আতঙ্কিত অবস্থায় রাস্তার পাশ থেকে শিশুটিকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা ও স্বজনরা। নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, স্বজনদের সহায়তায় পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করেছে। সোমবার বিকালে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে এ ঘটনায় অপহরণকারী কোনো চক্র জড়িত আছে নাকি পারিবারিক কোনো ঘটনা- তা খতিয়ে দেখছে পুলিশ।
