প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ, তদন্ত কমিটি

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as political violence in Joypurhat. Parties reported: BNP, AL. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 3 sources.

Reported by:SamakalProthom AloJugantorCorroborated · 3 sources
21/06/26•Rowair Government Primary School, Akkelpur

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ২১ জুন জয়পুরহাটের আক্কেলপুরে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

89% · severity 3

Parties involved

BNPAL

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 26/06/26open original ↗

প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ, তদন্ত কমিটি

সারাদেশ প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ, তদন্ত কমিটি × ছবি: সমকাল আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ২১:৩৪ - অ + জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমানকে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন ওই শিক্ষক। অভিযোগের পর অভিযুক্ত বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত ওই বিএনপি নেতা হলেন ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ। শুক্রবার রাতে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুর রহমান (ছোয়াত) ও সাধারণ সম্পাদক আবু সাহেদ মো. শাহিদুল আকরাম সোহেলের সই করা পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। শোকজ নোটিশে বলা হয়, গত ২১ জুন রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমানের সঙ্গে ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদের কথা-কাটাকাটি হয়। পরে ২৬ জুন প্রধান শিক্ষক সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় হারুনুর রশিদকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পৃথক অফিস আদেশে বলা হয়, প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলনের পর বিষয়টি ইউনিয়ন বিএনপির নজরে আসে। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাহেদ মো. শাহিদুল আকরাম সোহেল বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন যেকোনো ঘটনার বিষয়ে সাংগঠনিকভাবে ব্যাখ্যা নেওয়া এবং প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য শোকজ নোটিশ ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে আক্কেলপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমান অভিযোগ করেন, গত ২১ জুন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে হারুনুর রশিদ বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে তাকে জুতাপেটা ও লাঞ্ছিত করেন। তিনি দাবি করেন, ওই দিন দুপুরে হারুনুর রশিদ, স্থানীয় বিএনপি নেতা শাহনেওয়াজ ও আতিয়ার রহমান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মীর মো. আতিকুজ্জামান মুন বিদ্যালয়ে গিয়ে নির্বাচিত অভিভাবক সদস্যদের তালিকা পরিবর্তনের চাপ দেন। এতে আপত্তি জানালে হারুনুর রশিদ জুতা দিয়ে তাঁকে আঘাত করেন এবং হুমকি দেন। এ ঘটনায় তিনি আহত হন এবং চিকিৎসা নেন। প্রধান শিক্ষক জানান, ঘটনার পরদিন ২২ জুন তিনি আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন তাঁকে বান্দরবানে বদলির ভয় দেখিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে ইমরান হোসেন বলেন, প্রধান শিক্ষক তাঁকে মারধরের বিষয়টি জানিয়েছেন এবং তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে বদলির হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়। অভিযোগ অস্বীকার করে হারুনুর রশিদ বলেন, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে কয়েকজন অভিভাবকের আপত্তির বিষয়ে আলোচনা করতে তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। প্রধান শিক্ষককে জুতাপেটা বা লাঞ্ছিত করার অভিযোগ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আনা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা শাহনেওয়াজ ও আতিয়ার রহমানও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, পরিস্থিতি শান্ত করতে তারা বিদ্যালয়ে গিয়েছিলেন। প্রধান শিক্ষক স্থানীয় এক যুবলীগ নেতাকে ম্যানেজিং কমিটির সভাপতি করার চেষ্টা করছিলেন। তারা শুধু এর বিরোধিতা করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং থানায় দেওয়া অভিযোগের অনুলিপি পেয়েছেন। যেহেতু অভিযোগটি পুলিশের তদন্তাধীন, তাই এ মুহূর্তে আলাদাভাবে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান বলেন, অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। তবে এখনো সেটি বিস্তারিতভাবে পর্যালোচনা করেননি। বিষয় : জয়পুরহাট আক্কেলপুর প্রধান শিক্ষক লাঞ্ছিত বিএনপি নেতা আরও পড়ুন চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাভারে কিশোরকে তুলে নিয়ে নির্যাতন, অভিযুক্ত ছাত্রদল নেতা বহিষ্কার আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা সর্বশেষ কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০ ইরাককে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল সেনেগাল ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু কাঁটাবনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা আরও পড়ুন ×

Source 2: Jugantor · 26/08/26open original ↗

আক্কেলপুরে আ.লীগ নেতার বাড়ি দখল বিএনপি নেতার

আক্কেলপুরে আ.লীগ নেতার বাড়ি দখল বিএনপি নেতার বহিষ্কার করে এলাকায় মাইকিং Advertisement জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আক্কেলপুরে দলীয় নির্দেশ অমান্য করে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও অবহিত করতে এলাকায় মাইকিং করা হয়েছে। জানা গেছে, আক্কেলপুরের রায়কালী গ্রামের প্রায় ৪ শতাংশ জমির ওপর রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বেলাল হোসেনের দোতলা পাকা বাড়ি রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন বাড়িটি ছেড়ে আত্মগোপনে চলে যান। এই সুযোগে বিএনপি নেতা মিজানুর রহমান বাড়িটি দখলে নেন। এ ঘটনায় বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে ২১ জুলাই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে ওই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য ৭ দিনের সময় দেওয়া হয় কিন্তু তিনি তা অমান্য করেন। মিজানুর রহমান জানান, জমিটি তার দাদার পৈতৃক সম্পত্তি, যা আগে বেলাল হোসেন দখল করেছিলেন। তিনি কেবল পৈতৃক জমি উদ্ধার করেছেন।

Source 3: Prothom Alo · 27/06/26open original ↗

আক্কেলপুরে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

অভিযুক্ত বিএনপি নেতা হারুনুর রশিদছবি: সংগৃহীত জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতা দিয়ে মারধর করে লাঞ্ছিত করার অভিযোগে স্থানীয় বিএনপির নেতা হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। একই সঙ্গে অভিযোগটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। অভিযুক্ত হারুনুর রশিদ আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি। গতকাল শুক্রবার সন্ধ্যায় রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাহেদ মো. সাহিদুল আকরামের সই করা কারণ দর্শানোর নোটিশ এবং পৃথক অফিস আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়। আরও পড়ুন জয়পুরহাটে কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ২৬ জুন ২০২৬ তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুজ্জামান জুয়েলকে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে, গতকাল বিকেলে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলনে করা অভিযোগ নিয়ে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরপর দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ২১ জুন দুপুর সাড়ে ১২টার দিকে রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক আজাদুর রহমানের সঙ্গে হারুনুর রশিদের কথা-কাটাকাটি হয়। পরে ২৬ জুন প্রধান শিক্ষক সংবাদ সম্মেলন করলে বিষয়টি ইউনিয়ন বিএনপির নজরে আসে। এ ঘটনায় হারুনুর রশিদকে তিন দিনের মধ্যে লিখিতভাবে কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতকাল সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে হারুনুর রশিদ তাঁকে জুতা দিয়ে মারধর করেন। এ ঘটনায় তিনি ২২ জুন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও জমা দেওয়া হয়েছে। থানায় দেওয়া অভিযোগেও তিনি একই অভিযোগের কথা উল্লেখ করেছেন। তবে হারুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এ অভিযোগ করা হয়েছে। তিনি কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে ইউনিয়ন বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধান শিক্ষকের অভিযোগ দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁর লিখিত জবাব পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল গতকাল রাত সাড়ে আটটার দিকে বলেন, তিনি কারণ দর্শানোর নোটিশের অনুলিপি হাতে পেয়েছেন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন তদন্ত কমিটিবিএনপিমারধরআক্কেলপুরজয়পুরহাটঅভিযোগরাজশাহী বিভাগ