সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a specific, recent incident in Nasirnagar, Brahmanbaria, where residents fought with local weapons over an unpaid interest debt, leaving about 50 people injured. It involves physical clashes and an attack on a house, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
04/03/26•Srighar village (Dakshin Chok Bazar area), Burishwar Union, Nasirnagar Upazila

Killed

0

Injured

50

Summary

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে ৪ মার্চ ২০২৬ (বুধবার) সকালে সুদের টাকার বিরোধ নিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়, যাতে প্রায় ৫০ জন আহত হন। এর আগে ৩ মার্চ (মঙ্গলবার) রাতে মারধরের ঘটনার জেরে এই সংঘর্ষ ঘটে, এবং পরে তিন পক্ষের সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা চলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Md. Arsh MiaNurdhon MiaSohrab MiaMojnu MiaUnion Parishad Member of Chitna village (unnamed)Burishwar Union Parishad Chairman Md. Ruhul AminNasirnagar Thana OCASP (Sarail Circle) Md. Jahangir Alam

Affected infrastructure

Tin house of Mojnu Mia

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 50

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 04/03/26open original ↗

সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত Advertisement যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুদের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীঘর গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা মো. আরশ মিয়া গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের এক ইউপি সদস্যের কাছে এক লাখ টাকা সুদের ওপর লাগায়। এই সুদের টাকার জিম্মাদার হন নুরধন মিয়া। টাকা দেওয়ার সময় কথা ছিল চিতনা গ্রামের লোক টাকা না দিলে আসল ও লাভ দেবেন নুরধন মিয়া। সুদের টাকা আদায়ের নির্দিষ্ট সময় পার হয়ে গেলে নুরধন মিয়াকে টাকা আদায় করে দিতে বলা হয়; কিন্তু নুরধন মিয়া সময়মতো টাকা আদায় করে দিতে পারেননি। এ নিয়ে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে থাকে। এ নিয়ে মঙ্গলবার রাতে শ্রীঘর দক্ষিণ চক বাজারে নূরধন মিয়াকে পেয়ে টাকা ফেরত চায় আরশ মিয়া। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডার পর মারামারি হয়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পরের দিন সকালে মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু সমাধান না করে উভয়পক্ষ বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয়পক্ষের নারী-শিশু ও পুরুষসহ ৩০ জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষ থামাতে গিয়ে সাচ্ছারপাড় এলাকার সোহরাব মিয়াকে মারধর করে আরশ মিয়ার লোকজন। এরপর ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষ চলে প্রায় তিন ঘণ্টা। এ সময় আরও ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নুরধন মিয়ার পক্ষের আহতরা হলেন- সোহরাব মিয়া, উসমান মিয়া, ইমন মিয়া, জুনাইদ মিয়া, গাজী মিয়া, নূরধন মিয়া। আরশ মিয়ার পক্ষের আহতরা হলো- আলামিন মিয়া, সুখন মিয়া, জসিম মিয়া, খোকন মিয়া, আরশ মিয়া ও ছোট্ট মিয়া। অপর আহতরা উপজেলার বাহিরে চিকিৎসা করানোয় তাদের নাম জানা যায়নি। বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, শুনছি সুদের টাকার লেনদেন নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে বহু মানুষ আহত হয়েছেন। নাসিরনগর থানা ওসি জানান, পাওনা টাকার জিম্মাদারের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। পরের দিন ফের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় অনেকেই আহত হয়েছেন। এছাড়াও মজনু মিয়া নামে একজনের টিনের ঘরে হামলার ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বে মঙ্গলবার রাতে আরশ মিয়ার লোকজন নূরধন মিয়াকে মারধর করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি শান্ত করে। তবে বুধবার সকালে পুনরায় তারা সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।