সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent incident on 26 April 2026 in which a teacher attempted to rape a child, and he was arrested after her father filed a complaint. The other items in this news page (a missing child, electrocution, a boat capsize, a simple arrest, a 30-minute train blockade, measles and suicide reports) were excluded because they involve no violent act.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
26/04/26•সাকোয়া গ্রাম, হাতীভাঙ্গা ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোয়া গ্রামে ২০২৬ সালের ২৬ এপ্রিল তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান মুন্সী। সাত দিন পর শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সাইদুর রহমান মুন্সী (মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসার শিক্ষক)শিশুটির বাবা (অভিযোগকারী)পুলিশ

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 04/05/26open original ↗

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদরাসা শিক্ষক আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাইদুর রহমান (৪৫) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে। আটক সাইদুর রহমান উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়াপাড়া গ্রামের জুরান আলী মিস্ত্রির ছেলে। তিনি সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাঁকোয়াপাড়া গ্রামের আট বছর বয়সী ওই শিশু মদিনাতুল উলুম নূরানি মডেল মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। মাদরাসার শিক্ষক সাইদুর রহমান গত ২৬ এপ্রিল দুপুরে তার নিজ বাড়িতে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ঘর থেকে ওই শিশুটি দৌড়ে বাড়িতে চলে যায়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার মাদরাসা শিক্ষক সাইদুর রহমানকে আটক করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, শিশুটির বাবার অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আরএআর

Source 2: Jugantor · 05/05/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

বরিশালে শিশুর রহস্যজনক নিখোঁজ বরিশাল নগরীতে খিচুড়ি খেতে গিয়ে স্কুলছাত্র সৌরভ দাস (১৩) নিখোঁজের ঘটনায় তোলপাড় চলছে। শনিবার রাতে নগরীর ভাটিখানা সড়কের সাহাপাড়ার মোড় থেকে নিখোঁজের দুদিন পরও তাকে উদ্ধার করা যায়নি। ওসি সঞ্জিত চন্দ্র জানান, আমরা সৌরভের শেষ লোকেশন নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত পেয়েছি। ঘটনার সময় বিদ্যুৎ বিভ্রাটে তার গতিবিধি পর্যবেক্ষণ করতে কষ্ট হয়েছে। ওইদিন রাতে সৌরভের মা মোবাইল ব্যাংকিং থেকে ৫০০ টাকা তুলে খিচুড়ি আনতে বলে। বরিশাল ব্যুরো। বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু বড়লেখায় সোমবার দুপুরে দক্ষিণভাগ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন আহমদ (১৯) নামে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। মৃত ইমন দোহালিয়া গ্রামের বাদাই মিয়ার ছেলে। ইমন ওইদিন দুপুরে এক ব্যক্তির বাড়িতে কাজের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি। দুদিনেও মেলেনি মেঘনায় নিখোঁজ জেলেদের সন্ধান মেহেন্দীগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের সন্ধান এখনো মেলেনি। সোমবার দুপুরে জানান এসআই গৌতম চন্দ্র। শনিবার বিকালে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাটসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলার নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তীব্র স্রোতে তল্লাশি চালিয়েও সন্ধান পাওয়া যায়নি জেলে শিপন ও জুয়েলের। বরিশাল ব্যুরো। দেওয়ানগঞ্জে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেফতার দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সাতদিন পর সোমবার থানায় শিশুটির বাবা অভিযোগ করলে পুলিশ মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমান মুন্সীকে গ্রেফতার করেন। ২৬ এপ্রিল উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোয়া গ্রামে ঘটনাটি ঘটে। ওই ছাত্রীর বাবার বাড়ি না থাকায় মদিনাতুল উলুম নূরানী মাদ্রাসার শিক্ষক সাইদুর তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। জামালপুর প্রতিনিধি কালকিনিতে যুবলীগ নেতা গ্রেফতার সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় কালকিনি পৌরসভা শাখা যুবলীগের সাধারণ সম্পাদক ও সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষক আজিজুল শরিফকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজিজুলের বাড়ি উপজেলার গোপালপুর এলাকায়। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি। সরিষাবাড়ীতে সময়সূচি পরিবর্তনের দাবিতে ট্রেন অবরোধ সরিষাবাড়ীতে সোমবার বিকালে জগন্নাথগঞ্জ ঘাট রেলস্টেশনে বন্ধ ট্রেন পুনরায় চালু এবং আন্তঃনগর এক্সপ্রেস সময়সূচি পরিবর্তনের দাবিতে অবরোধ করেছেন স্থানীয়রা। এ সময় ট্রেনটি আধা ঘণ্টা আটকে রাখা হয়। বক্তারা বলেন, বর্তমানে আন্তঃনগর তিনটি ট্রেন চলাচল করলেও অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের সময়সূচি কাছাকাছি হওয়ায় যাত্রীস্বল্পতা দেখা দেয়ায় পরিবর্তন জরুরি। জামালপুর প্রতিনিধি। আখাউড়ায় মাদক সম্রাজ্ঞী নাসিমা গ্রেফতার আখাউড়া রেলস্টেশন থেকে সোমবার সন্ধ্যায় পূর্বাঞ্চল সীমান্তের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাজ্ঞী নাসিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নাসিমা বেগম কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি সাহেববাজার সীমান্ত এলাকার হরিশ্চর গ্রামের হাসানের স্ত্রী। পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে নাসিমাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। ময়মনসিংহে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ২৪ শিশুর মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল ঈশ্বরগঞ্জ থেকে ৭ মাসের ওই ছেলে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। ময়মনসিংহ ব্যুরো। গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় ছাত্রীর আত্মহত্যা ভোলা সদরের মাছুমা খানম বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাইয়্যেবা জাহান চৈতি গণিত পরীক্ষায় কাঙ্ক্ষিত উত্তর লিখতে না পারায় সোমবার সকালে আত্মহত্যা করেন। রোববার ছিল ওই পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র জটিল হয়েছে এমন অভিযোগ শিক্ষার্থীদের। ডাক্তার হওয়ার স্বপ্নে বিজ্ঞান বিভাগে পড়ছিল সে। ভোলা প্রতিনিধি।