বোনকে প্রেমের প্রস্তাব দেওয়ায় বন্ধুকে হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

A man was murdered by having his throat cut, and his severed head and body were found in a grass field in Sherpur on 18 May 2026. Police say the friend who committed the killing acted with an accomplice after a dispute over a romantic relationship involving the victim's sister, and both suspects have been arrested. This is a concrete, recent killing, so it qualifies as violence.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
18/05/26•নতুন বাগলগড় গ্রামের ঘাসখেত, চরপক্ষীমারী ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

শেরপুরের চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের একটি ঘাসখেত থেকে ১৮ মে ২০২৬ তারিখে আলামিনের মাথা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। বোনের সঙ্গে প্রেম নিয়ে বিরোধ ও অপমানের জেরে বন্ধু শুভ তার সহযোগী সম্রাটকে নিয়ে আলামিনকে হত্যা করেছে বলে তদন্তে জানা গেছে, এবং দুই আসামি গ্রেফতার হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 9

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শুভ (main accused, arrested)সম্রাট (accomplice, arrested from Jamalpur Sadar)আলামিন (victim)নিহতের বাবা (identified the body)PBI Jamalpur unit (investigating agency)Jamalpur PBI Superintendent Pankaj Dutta

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 19/05/26open original ↗

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত ১, আহত ১৮

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত ১, আহত ১৮ জমি নিয়ে বিরোধের সংঘর্ষে বাড়িতে হামলা শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৯:৪২ শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কেকেরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম (৩২) ওই গ্রামের কালু মিয়ার ছেলে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে যাদের নাম জানা গেছে তারা হলেন— আজিরন (৮০), মাহালাম (৪৫), শরিফ (১৮), শামীম (২৮), নজরুল (১৮) ও হাজেরা। গুরুতর আহত পাঁচজনকে শেরপুর জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের মেম্বার নূরল আমিনের সঙ্গে প্রতিবেশী আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৬ মে রাতে নূরল আমিন লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করেন এবং বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন। গুরুতর আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কয়েকশ মানুষ নূরল আমিন মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেরপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মোফাজ্জল হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার তাহেরাতুল আশরাফী জানান, বেলা সোয়া ১১টার দিকে ছয়জনকে হাসপাতালে আনা হলে আশরাফুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ - বিষয় : - বিরোধ - জমি নিয়ে সংঘর্ষ - নিহত

Source 2: Jugantor · 22/05/26open original ↗

বোনকে প্রেমের প্রস্তাব দেওয়ায় বন্ধুকে হত্যা

বোনকে প্রেমের প্রস্তাব দেওয়ায় বন্ধুকে হত্যা Advertisement শেরপুর প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ শেরপুরে বোনকে নিয়ে প্রেমঘটিত দ্বন্দ্ব ও অপমানের জেরে বন্ধু আলামিনকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তথ্য উদঘাটন করেছে পিবিআই। হত্যার পর ঘাসখেতে ফেলে রাখা মাথা বিচ্ছিন্ন লাশ ট্রাউজার ও জুতা দেখে শনাক্ত করেন নিহতের বাবা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেফতার করেছে তদন্ত সংস্থাটি। জানা যায়, ১৮ মে (সোমবার) বিকালে চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের একটি ঘাসখেত থেকে আলামিনের মাথা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শেরপুর সদর থানায় হত্যা মামলা করা হয়। মামলার তদন্তভার নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জামালপুর জেলা ইউনিট। তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই জানতে পারে, আলামিনের ডিভোর্সি বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শুভ নামের এক যুবকের। এ সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জানা যায়, একপর্যায়ে আলামিন শুভকে তার বোনের সঙ্গে সম্পর্ক না রাখার কথা বলে। এরই মধ্যে শুভ মোটরসাইকেলের গ্যারেজ প্রতিষ্ঠার জন্য আলামিনের কাছে এক লাখ টাকা চাইলে আলামিন পালটা শর্ত হিসাবে শুভর বোনকে কাছে পাওয়ার ইঙ্গিত দেয়। এতে অপমানবোধ থেকে শুভ প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এর জের ধরে তার সহযোগী সম্রাটকে নিয়ে শুভ আলামিনকে হত্যা করে। পিবিআই জানায়, মঙ্গলবার (১৯ মে) বিকালে প্রধান আসামি শুভকে শেরপুরের বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার পাথালিয়া সন্ধিক্লাব এলাকা থেকে সহযোগী সম্রাটকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে আদালতে হাজির করা হলে প্রধান আসামি শুভ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে।