কুমিল্লায় বন্ধুদের হামলায় আহত কিশোর ৪ দিন পর মারা গেছেন

AI-classifiedconfidence 93%

Why this classification

Four friends hacked a 16-year-old boy in Barura, Comilla, on the night of 1 May 2026 after a dispute over online gambling, and he died on 5 May in a Dhaka hospital. This is a single, concrete violent attack that resulted in a death, so it counts as violence.

Reported by:SamakalSingle source
01/05/26•Deora village, Barura Paurashava area

Killed

1

Injured

0

Summary

কুমিল্লার বরুড়ায় অনলাইন জুয়ার বিরোধের জেরে ১ মে ২০২৬ রাতে বন্ধুদের কুপিয়ে গুরুতর আহত ১৬ বছর বয়সী রাকিব হোসেন ৫ মে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারহানের নেতৃত্বে চার বন্ধু এই হামলা চালায় এবং একজন আসামি সৌদি আরবে চলে গেছে বলে জানা গেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Rakib HossainFarhanAbirNazrul IslamKazi Nazmul Haque (OC, Barura Thana)

Affected infrastructure

road outside victim's house

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 06/05/26open original ↗

কুমিল্লায় বন্ধুদের হামলায় আহত কিশোর ৪ দিন পর মারা গেছেন

কুমিল্লায় বন্ধুদের হামলায় আহত কিশোর ৪ দিন পর মারা গেছেন রাকিব হোসেন। ছবি: সংগৃহীত কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২০:২৮ কুমিল্লার বরুড়ায় চার বন্ধুর হামলায় আহত রাকিব হোসেন (১৬) চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এর আগে, গত শুক্রবার রাতে বরুড়া পৌর এলাকার দেওড়া গ্রামে হামলার ঘটনা ঘটে। নিহত রাকিব ওই গ্রামের মো. ইব্রাহিমের বড় ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত আনুমানিক সোয়া আটটার দিকে দেওড়া এলাকায় অনলাইনে জুয়া খেলার বিরোধের জের ধরে তার বন্ধু ফারহানের নেতৃত্বে সহযোগীরা নিহতের বাড়িসংলগ্ন রাস্তার ওপর এ হামলা চালায়। ওই রাতে রাকিবকে ডাব খাওয়ার কথা বলে তার বন্ধুরা ডেকে নিয়ে যায়। ওই সময় তার সহযোগীরা রাস্তার ওপর অবস্থান করছিল। কিছুক্ষণ পর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফারহান ও অন্যরা তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। রাকিবকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চার দিন আইসিইউতে থাকার পর মঙ্গলবার রাকিব মারা যান। প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ফারহানসহ আরও চারজনকে বাড়ির সামনে রাস্তার ওপর কথা বলতে দেখেছেন। এর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে। এর মধ্যে আবির নামের একজন আসামি সোমবার রাতে দেশত্যাগ করে সৌদি চলে গেছে বলে জানতে পেরেছি। রাত ৮টায় বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক সমকালকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতরা সবাই রাকিবের বন্ধু। প্রাথমিকভাবে জানতে পেরেছি, হত্যাকাণ্ডে জড়িতরা অনলাইন জুয়া খেলায় জড়িত ছিল। বিষয়টি তাদের পরিবার জেনে যায়। এতে রাকিবকে সন্দেহ করে ক্ষিপ্ত হয়ে তার চার বন্ধু এ ঘটনা ঘটায়। তিনি আরও জানান, রাকিবের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। আগামীকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হবে। মরদেহ নিয়ে পরিবারের লোকজন এলাকায় ফিরলে মামলা নেওয়া হবে। - বিষয় : - কুমিল্লা - মারা গেছেন - হামলা