রাজাপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Why this classification
A pregnant woman was found dead in a rented house in Rajapur, Jhalakathi on Friday night, with visible injury marks on her body. Her family says her husband often beat her, and he has fled with their child, so this is a suspicious death linked to violence and is included.
Killed
1
Injured
0
Summary
ঝালকাঠির রাজাপুরে বাগড়ি বাজারের ওয়ালটন প্লাজাসংলগ্ন ভাড়া বাসা থেকে ২৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা গৃহবধূ মনি আক্তারের লাশ শুক্রবার রাতে (১ মে ২০২৬) উদ্ধার করা হয়, এবং তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে স্বামী নুর উদ্দিন প্রায়ই তাকে মারধর করতেন, ঘটনার পর তিনি পাঁচ বছরের সন্তানসহ পলাতক রয়েছেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রাজাপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
রাজাপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু পলাতক স্বামী Advertisement রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজাপুরে মনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাগড়ি বাজার ওয়ালটন প্লাজাসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মনি আক্তার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার বাসিন্দা। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী মো. নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের কনস্টেবল। পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর নিহতের স্বামী নুর উদ্দিন পাঁচ বছরের শিশুসন্তানসহ পলাতক রয়েছে। পরিবার জানায়, রাতে ফোন করে মেয়ের মৃত্যুর খবর দেন স্বামী নুর উদ্দিন। পরে তারা বাসায় গিয়ে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেন। তাদের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে স্বামী প্রায়ই মনিকে মারধর করতেন। এ নিয়ে তাদের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। ওসি সুজন মণ্ডল বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
