বিশ্বনাথে সরকারি ভূমি নিলামে বিক্রি করল আ.লীগ নেতা!
Why this classification
An attack on a protester occurred on Friday, 19 June 2026, within the recent window. The attacker, Tufayel Ahmed, came from the side that auctioned government land, and Sayek Miah was injured in the assault.
Killed
0
Injured
1
Summary
সিলেটের বিশ্বনাথের আমতৈল বাজারে সরকারি খাস জমি নিলামের প্রতিবাদ সভার আগে শুক্রবার (১৯ জুন ২০২৬) দুপুরে নিলাম পক্ষের তুফায়েল আহমদের হামলায় প্রতিবাদকারী সায়েক মিয়া আহত হন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
88% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বিশ্বনাথে সরকারি ভূমি নিলামে বিক্রি করল আ.লীগ নেতা!
বিশ্বনাথে সরকারি ভূমি নিলামে বিক্রি করল আ.লীগ নেতা! হামলায় নিলামের প্রতিবাদকারী আহত Advertisement বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বিশ্বনাথে নিয়মবহির্ভূতভাবে আ.লীগ নেতা বাজারের সরকারি খাস জমি ৩৯ লাখ টাকায় নিলামে বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি এ ভূমি নিলামের ঘটনাটি ঘটেছে রামপাশার আমতৈল বাজারে। এ ঘটনায় ১৬ জুন রামপাশার আমতৈলে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ নিয়ে প্রায় ৫-৬ দিন ধরে আমতৈল বাজার ও এলাকার জনসাধারণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে আসছে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে নিলামের প্রতিবাদ সভার আয়োজন করে এলাকাবাসী। কিন্তু দুপুরে ভিটা নিলামকারী পক্ষের লোক তুফায়েল আহমদের হামলায় নিলামের প্রতিবাদকারী সায়েক মিয়া আহত হয়েছে। আহত সায়েক আমতৈলের মৃত জিয়া উদ্দিনের ছেলে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর লিখিত অভিযোগে জানা যায়, আমতৈলের (জমসেরপুর) বাসিন্দা আ.লীগ নেতা আবুল বশরসহ কতিপয় ব্যক্তি বাজারের সরকারি খতিয়ানভুক্ত ভূমির ওপর টিনশেডের তিনটি খোলা দোকান উচ্ছেদ করে ওই দোকানগুলোর ভিটা নিলাম করে প্রায় ৩৯ লাখ টাকায় বিক্রি করেন। ভিটাগুলো নিলামে কেনেন আমতৈলের মৃত রাকিব আলীর ছেলে আল আমিন ও মৃত আব্দুল হাদির ছেলে হাজী হারুন রশিদ। জানতে চাইলে নিলামে সরকারি ভূমি ক্রয়ের বিষয় স্বীকার করে হাজী হারুন রশিদ বলেন, এলাকার মুরব্বি আবুল বশরের সভাপতিত্বে নিলাম বৈঠক হয়। নিলাম বৈঠকে অনেক লোকজন ছিলেন। আমি নিলামে অংশ নিয়ে ৯ লাখ টাকায় একটি দোকানের ভিটা ক্রয় করেছি। নিলামের এই টাকা বাজার উন্নয়ন ও মাদ্রাসায় দান করা হবে বলে তিনি জানান। নিলাম সভায় সভাপতিত্বকারী আ.লীগ নেতা আবুল বশরের সঙ্গে দুদিন ধরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমান বলেন, সরকারি ভূমি এভাবে কোনো লোক নিলামে বিক্রি করতে পারবে না। যদি কেউ করেন, তাহলে সেটা নিয়মবহির্ভূত হবে। এলাকাবাসীর পক্ষ থেকে এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার স্থানীয় তহসিলদারকে সেখানে পাঠিয়ে ছিলাম। কিন্তু তিনি ঘটনাস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রোববার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, আমতৈল বাজারের ভূমি নিয়ে একটু ঝামেলা হয়েছে সঠিক। খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বর্তমানের পরিস্থিতি শান্ত আছে।
