চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single, concrete incident reported as occurring on the night of 6 October 2026. Accused local BNP office-bearers allegedly broke a boundary wall and barbed wire fence, cut about 50 bunches of bananas, and poisoned a fish farm pond, killing fish worth 5 to 6 lakh taka, after the owner refused to pay extortion money. Vandalism of this kind counts as violence, and one suspect has been arrested.

Reported by:Dhaka PostSingle source
06/10/26•যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রাম, পাংশা

Killed

0

Injured

0

Summary

রাজবাড়ীর পাংশায় ৬ অক্টোবর (মঙ্গলবার) রাতে জমি সংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবির জেরে সিঙ্গাপুরপ্রবাসী আসাদ মন্ডলের মাছের খামারের সীমানাপ্রাচীর ভাঙচুর ও পুকুরে বিষ প্রয়োগ করা হয়, যাতে প্রায় ৫-৬ লাখ টাকার মাছ মারা যায়। এ ঘটনায় বিএনপি নেতা কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

কালাম মন্ডল (যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, গ্রেপ্তার)আব্দুল মান্নান প্রামাণিক (যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, অভিযুক্ত)আসাদ মন্ডল (ভুক্তভোগী, সিঙ্গাপুরপ্রবাসী)রফিক মন্ডল (ভুক্তভোগীর চাচাতো ভাই)মোহাম্মদ আলী মন্ডল (ভুক্তভোগীর বাবা)নাসির (পাংশা মডেল থানার উপপরিদর্শক)সঞ্জয় কুমার ঘোষ (পাংশা মডেল থানার পরিদর্শক, তদন্ত)

Affected infrastructure

সীমানাপ্রাচীরতারকাঁটার বেড়ামাছের খামারের পুকুরপুকুরপাড়ের কলাগাছ (প্রায় ৫০ কাঁদি কলা কেটে নেওয়া হয়)

Tags

Land DisputeExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 06/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 08/10/26open original ↗

চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় জমি সংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির মাছের খামারে ভাঙচুর ও পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাংশা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামের প্রবাসী আসাদ মন্ডলের মাছের প্রজেক্টের পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন সকালে পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। ভুক্তভোগী আসাদ মন্ডল জানান, প্রায় ১৬-১৭ বছর সিঙ্গাপুরে শ্রম দিয়ে উপার্জন করা অর্থ দিয়ে তিনি এলাকায় মাছের খামার গড়ে তুলেছেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, মঙ্গলবার সকালে বহিরাগত লোকজন নিয়ে তার মাছের খামারে প্রবেশ করে সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় পুকুরপাড়ের কলাগাছ থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যাওয়া হয়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হামলাকারীরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। ওই রাতেই পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে দাবি করেন তিনি। আসাদের চাচাতো ভাই রফিক মন্ডল বলেন, যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল লোকজন নিয়ে অস্ত্রসহ পুকুরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরে বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয়। সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। আসাদের বাবা মোহাম্মদ আলী মন্ডল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কালাম মন্ডল তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। বিভিন্ন সময় চাঁদা দাবি করা হয়েছে। মঙ্গলবারও চাঁদা দাবি করা হয় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাংশা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, পুকুরের চারপাশে থাকা তারকাঁটার বেড়া ও প্রাচীর ভাঙচুর করা হয়েছে। একই দিন রাতে ওই পুকুরের মাছ নিধন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। তিনি আরও বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর