সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 80%

Why this classification

This report describes one specific incident: on Sunday, women were beaten during a dispute over house rent, and four women were hurt, including an elderly cancer patient. Police arrested two schoolteachers and their mother, so the incident is a physical attack within the 14-day window and in Bangladesh.

Reported by:JugantorSingle source
07/10/26•Jahangirpur Court Building Area, Madan

Killed

0

Injured

0

Summary

নেত্রকোনার মদনে গত রোববার (৪ অক্টোবর ২০২৬) বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীরপুর কোর্ট বিল্ডিং এলাকায় এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধাসহ চার নারীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় দুই স্কুলশিক্ষিকা ও তাদের মাকে গ্রেফতার করে নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Afroza Akter Smriti (schoolteacher, arrested)Laila Akter Labani (schoolteacher, arrested)Milon Akter (mother, arrested)Giyas Mahmud Rubel (lecturer, complainant)Cancer-patient elderly woman (victim)

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 08/10/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

সাটুরিয়ায় ১২৫ গ্যাস সিলিন্ডার জব্দ, জরিমানা সাটুরিয়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও অবৈধভাবে মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে বুধবার প্রায় ১২৫টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চার প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ও ভেজাল উপকরণ ব্যবহার করে ছানা তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে আরও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে জরিমানা করা হয়েছে এক লাখ ৭০ হাজার টাকা। যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ মাদারগঞ্জে প্রণোদনার চাল কেনাবেচায় ব্যবসায়ীর জরিমানা মাদারগঞ্জে মৎস্যজীবীদের প্রণোদনার চাল ইজিবাইকে করে পৌর এলাকার বালিজুড়ী বাজারে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তা আটক করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী সেখানে গিয়ে চাল পরিবহণকারী ইজিবাইকচালককে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তিনি বালিজুড়ী বাজারের চাল ব্যবসায়ী হাবিবউল্লাহ মাফির গুদামে অভিযান চালিয়ে ২৫০ কেজি সরকারি চাল জব্দ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী মাফিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ধর্ষিত ছাত্রীর সন্তান প্রসব, প্রকৃত দোষীকে শনাক্তের দাবি ফুলপুরে ধর্ষণের শিকার দশম শ্রেণির এক ছাত্রী গত ১ অক্টোবর সন্তান প্রসব করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার ঠাকুরবাখাই গ্রামের হাফেজ রনি তালুকদারকে আসামি করে ধর্ষিতার পরিবার বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি মামলা করেছে। এ ঘটনায় হাফেজ রনিকে ফাঁসানোর অভিযোগ এনে প্রকৃত আসামি শনাক্তের দাবিতে তার পরিবার বুধবার ফুলপুরে সংবাদ সম্মেলন করেছে। এতে হাফেজ রনির মা আয়েশা সিদ্দিকা জানান, তার ছেলেকে ফাঁসানো হয়েছে। ওই মেয়ের সঙ্গে অনেকের অনৈতিক সম্পর্ক ছিল। ডিএনএ টেস্টের মাধ্যমে প্রকৃত আসামি শনাক্ত করে বিচার দাবি করেন তিনি। ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি বাসা ভাড়া নিয়ে সংঘর্ষ, দুই শিক্ষিকাসহ গ্রেফতার ৩ মদনে বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধাসহ চার নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুই স্কুলশিক্ষিকা ও তাদের মাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাদের নেত্রকোনার আদালতে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন-আফরোজা আক্তার স্মৃতি, তার বোন লায়লা আক্তার লাবনী ও তাদের মা মিলন আক্তার। আফরোজা ও লায়লা দুজনই স্কুলশিক্ষিকা। জানা যায়, গত রোববার বিকালে উপজেলার জাহাঙ্গীরপুর কোর্ট বিল্ডিং এলাকায় বাসা ভাড়া নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল বাদী হয়ে সোমবার রাতে থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। নেত্রকোনা প্রতিনিধি হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে একজনের মৃত্যু মধুপুরে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কৃষকের স্বপ্নের কলাবাগান। কয়েক মিনিটের ঝড়েই শোলাকুড়ী ও অরণখোলা ইউনিয়নের ৭-৮টি গ্রামের হাজার হাজার কলাগাছ ভেঙে মাটিতে পড়ে গেছে। বুধবার দুপুর ১২টার দিকে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে জয়নাগাছা, বেদুরিয়া, সাধুপাড়া, সাইনামারী, হরিণধরসহ আশপাশের বিভিন্ন এলাকার কলাবাগান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে পেঁপেসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। কৃষক আনিছুর রহমান হীরা বলেন, ঝড়ের সময় বজ্রপাতে মধুপুর-মুক্তাগাছা সীমান্তবর্তী কামারিয়া গ্রামের আফেজ মণ্ডলের ছেলে মজিবর রহমান মারা গেছেন। মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ লালমোহনে একটি কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য সাত লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিনের গোডাউনে অভিযান চালিয়ে ২৮ ব্যারেল ও ফ্যাক্টরির সামনে একটি কাভার্ডভ্যান থেকে আরও ২২ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। এ ঘটনায় হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। লালমোহন (ভোলা) প্রতিনিধি বানারীপাড়ায় দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই বানারীপাড়ায় সেরনিয়াবাদ বাড়িতে আগুন লেগে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব সৈয়দকাঠী গ্রামের কৃষক শাহ আলম সেরনিয়াবাদ ও তার ভাই হেলাল সেরনিয়াবাদের বসতঘরে আগুন লাগে। এ সময় ক্ষতিগ্রস্ত ওই দুই ভাইয়ের বসতঘর তালাবদ্ধ ছিল। পরে স্থানীয়রা দূর থেকে আগুন দেখে এসে নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি মঠবাড়িয়ার টিয়ারখালী হাসপাতালে টেন্ডার আহ্বান মঠবাড়িয়ার টিয়ারখালী স্বাস্থ্য কমপ্লেক্স ২০ শয্যার হাসপাতাল হলেও নেই একটি বেডও-শিরোনামে ১৬ জুলাই যুগান্তরে সংবাদ প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছেন। তাই পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ঐঊউ), ঢাকা থেকে টেন্ডার আহ্বান করা হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি