বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর খুন
Why this classification
This is a single, concrete incident on 17 April 2026 in which a group of six to seven people stabbed a 17-year-old boy to death and injured two others in Shahjahanpur, Bogura. It is a deliberate attack with weapons and casualties, so it qualifies as violence.
Killed
1
Injured
2
Summary
বগুড়ার শাজাহানপুরে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে শাকপালা মোড় পার্কসংলগ্ন এলাকায় ৬-৭ জনের একটি দল হামলা চালিয়ে ১৭ বছর বয়সী সিয়ামকে ছুরিকাঘাতে হত্যা করে এবং আরও দুইজনকে আহত করে। পুলিশ প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 9
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর খুন
বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার শাকপালা মোড় পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিয়ামের সঙ্গে থাকা আরও দুইজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। নিহত সিয়াম উপজেলার ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন-ফুলদীঘি এলাকার নুরনবীর ছেলে সৌমিক রহমান তূর্য (২৭) এবং শাকপালা ক্যান্টনমেন্টপাড়া এলাকার মো. হিরোর ছেলে তুহিন (১৬)। আহতদের মধ্যে তূর্যের অবস্থা গুরুতর। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে ৬-৭ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। একপর্যায়ে তারা সিয়ামের ঘাড় ও পিঠে ছুরিকাঘাত করে। তূর্যকেও ছুরিকাঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আব্দুল মোমিন/এসএইচএ
