দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়
Why this classification
A group of unidentified people poured petrol on the Nagarghata Union BNP office in Taala, Satkhira, and set it on fire around 2 AM on 2 March 2026. The fire damaged furniture, important papers and some chairs, and police found an empty petrol bottle at the scene. No deaths or injuries were reported, and the report is about a new, concrete act of arson.
Killed
0
Injured
0
Summary
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ১ মার্চ (রবিবার) দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেয়, যাতে আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রলের বোতল উদ্ধার করে।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
সমকালের সাংবাদিকের ওপর হামলা: যুবদলের ৪ নেতা বহিষ্কার
সমকালের সাংবাদিকের ওপর হামলা: যুবদলের ৪ নেতা বহিষ্কার ফাইল ছবি সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ২১:৩৭ চত্বরে ঢুকে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক সমকালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি সামিউল আযম মনিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে হামলার ঘটনায় শ্যামনগর উপজেলার যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংগঠন। একই সঙ্গে আগের দিন গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজল মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন– শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম। সমকালের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আজ সকালে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে ও শ্যামনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। জেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রথম আলো ও ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপি, ৭১ টেলিভিশনের বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের বেলাল হোসেন, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, এখন টেলিভিশনের আহসানুর রহমান রাজিব, এশিয়ান টেলিভিশনের মশিউর রহমান, সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার, জেলা জাসদের সভাপতি ইদ্রিস আলী প্রমুখ। শ্যামনগরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা প্রেস ক্লাবের সহযোগী সদস্য আব্দুল আহাদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ আবু কওছার, জ্যেষ্ঠ সাংবাদিক ইঞ্জিনিয়ার আফজালুর রহমান, আবু সাঈদ, আনিসুর রহমান, আব্দুল কাদের, রণজিৎ বর্মণ, হুসাইন বিন আফতাব, এস এম মিজানুর রহমান, মাহমুদুল ফিরোজ বাবুল, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল। হামলার ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালে ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে বালু লুট’ শিরোনামে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে যুবদলের নেতাকর্মীরা শ্যামনগর প্রেস ক্লাব চত্বরে ও কার্যালয়ে ঢুকে সামিউল মনিরের ওপর এই নির্মম হামলা চালিয়েছে। এই হামলা কলম সৈনিকদের ওপর ন্যক্কারজনক আঘাত। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ সুষ্ঠ বিচারের দাবি জানান তারা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সামিউল আযম মনির জানান, ঘটনার দিন সোমবার রাতে ১৪ জনকে আসামি করে শ্যামনগর থানায় একটি মামলা করেন তিনি। মামলার আসামিরা হলেন– শ্যামনগর থানার নকিপুর গ্রামের আব্দুর রহমান বাবু, আনোয়ারুল ইসলাম আঙ্গুর, জহুরুল হক আমু, হাফিজ আল আসাদ কল্লোল, আব্দুল্লাহ, আব্দুর রহিম, দাঁদপুর গ্রামের আলমগীর, হায়বতপুর গ্রামের বাবলু গাজী, বাদঘাটা গ্রামের আলমগীর হোসেন, কাটামারি গ্রামের মিজান কাটা, খানপুর গ্রামের আবু তালেব, সৈয়দাল্লীপুর গ্রামের মাহবুবুর রহমান মাফু, বড় কুপাট গ্রামের চঞ্চল ও ভৈরবনগর গ্রামের ইমাম হোসেন। গতকাল সোমবার দুপুরে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল নিয়ে প্রেস ক্লাব চত্বরে এসে মানববন্ধন করে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। ওই সময় সামিউল মনির ভিডিও ধারণ করতে গেলে তাঁকে মারধর করা হয়। এমনকি উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২৫-৩০ নেতাকর্মী প্রেস ক্লাব ভবনে ঢুকে সভাপতি মনিরের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর আজ সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পরপরই সোমবার পুলিশ দুজনকে আটক করে। শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান সমকালকে জানান, এ ঘটনায় সামিউল আযম মনির বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি সমকালকে বলেন, সমকালের সংবাদ প্রকাশিত হওয়ার পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমকালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি সামিউল মনিরকে ফোন করে দুঃখ প্রকাশসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়
দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয় Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:০২ পিএম সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাইসমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে রাইসমিল মোড়ে অবস্থিত ইউনিয়ন বিএনপি অফিসে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান তারা। তখন আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে অফিসে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ও স্থানীয় নেতাকর্মীরা জানান, ১২ ফেব্রুয়ারির পর আওয়ামী লীগের কিছু চিহ্নিত দুষ্কৃতিকারী এলাকায় ফিরে এসে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এ ধরনের কাজ করে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। পাটকেলঘাটা থানার ওসি এইচএম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
