কলেজছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব, যুবকের কারাদণ্ড
Why this classification
This is a single, concrete incident from 16 April 2026 in Panchagarh, where local residents seized and beat a man who had harassed a college student with a money offer and obscene gestures. The mob beating is a physical attack, so the report qualifies as violence even though the later court sentence itself is not counted as an event.
Killed
0
Injured
1
Summary
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পেছনের একটি গলিতে ১৬ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) সকালে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে আবু হাসানকে স্থানীয়রা আটক করে মারধর করেন। পরে পুলিশ তাকে আটক করলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
90% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কলেজছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব, যুবকের কারাদণ্ড
পঞ্চগড়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে আবু হাসান (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পেছনের একটি সরু গলিতে ঘটনাটি ঘটে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে হাজির করা হলে বাদীর অভিযোগ, অভিযুক্তের স্বীকারোক্তি এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এ সাজা দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না। দণ্ডপ্রাপ্ত আবু হাসানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ডুডুমারি এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী প্রাইভেট শেষে কলেজের পেছনের চিপা গলি দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আবু হাসান গলির মধ্যে তার গতিরোধ করেন। পরে টাকার বিনিময়ে তার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। এ ঘটনায় কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়েছে। আমি চাই আর কারও সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে। অন্যদিকে দণ্ডপ্রাপ্ত আবু হাসান বলেন, আমি শুধু বলেছি, আপু ঘুরতে যাবেন? পরে আমি মাফও চেয়েছি। তারপরও আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এই সাজা একটি উদাহরণ সৃষ্টি করেছে। যারা এমন ঘৃণ্য কাজ করবে, তাদের পরিণতি এমনই হবে। নুর হাসান/আরএআর
