নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

A BNP leader was attacked by a group of 15 to 20 masked men with iron rods and sharp weapons over a soil-cutting dispute and died, so this is a concrete, recent murder. Vehicles were also burned and damaged during the protest road blockade that followed.

Reported by:JugantorSingle source
20/05/26•দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার কাউন্দার চক (বিলসংলগ্ন)

Killed

1

Injured

0

Summary

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০ মে ২০২৬ (বুধবার) রাত পৌনে ১টার দিকে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনিকে একদল দুর্বৃত্ত লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ব্রাহ্মন্দী-গাউছিয়া সড়ক অবরোধ করে রাস্তায় আগুন দেয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 9

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

ওসমান গনি (৪০), ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (নিহত)রমজান মিয়া, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব (ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক)রমজান আলি (জমি সংক্রান্ত বিরোধের পক্ষ, অভিযোগে উল্লেখিত)৩ জন আটক ব্যক্তি১৫-২০ জনের মুখ গামছা বাঁধা দুর্বৃত্ত দলআড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিনপ্রত্যক্ষদর্শী সিয়ামস্থানীয় এলাকাবাসী ও ওসমান গনির সমর্থক

Affected infrastructure

যানবাহনব্রাহ্মন্দী-গাউছিয়া সড়ক

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 21/05/26open original ↗

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৫৩ এএম ওসমান গনি। ছবি: সংগৃহীত নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি পার্শ্ববর্তী দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও এলাকার একটি জমির মাটি বিক্রি করেছিলেন। এ নিয়ে রমজান আলির সঙ্গে তার বিরোধ চলে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে পাচঁগাও এলাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু যন্ত্রটি মাটির নিচে দেবে যায়। খবর পেয়ে ওসমান গনি ঘটনাস্থলে যান। সেখানে ভেকু চালকের সঙ্গে কথা বলে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে ঘিরে ফেলে। পরে তারা ওসমান গনিকে চিহ্নিত করে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আঘাতে ওসমান গনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রত্যক্ষদর্শী সিয়াম জানান, রাত ১টার দিকে বাসায় ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একদল লোক (মুখ গামছা দিয়ে বাঁধা) আমাদের ঘিরে ফেলে। এসেই আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাদের সঙ্গে কোনো মেশিন আছে কিনা তা বের করার জন্য বলতে থাকে। পরে ওসমান গনিকে টার্গেট করে বলতে থাকে ‘এই ওসমান গনি, এই ওসমান গনি’। এরপর তাকে লোহার রড দিয়ে মাথা আঘাত করে। ওসমান গনি মাটিতে লুটিয়ে পড়লে তারা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপাতে থাকে। তিনি অভিযোগ করেন, মাটিকাটা নিয়ে স্থানীয় বিএনপি নেতা রমজানের সঙ্গে ওসমান গনির বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, মাটিকাটার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে দুর্বৃত্তরা। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ওসমান গনির সহযোগী সমর্থক ও আশপাশের স্থানীয় এলাকাবাসী আড়াই হাজার ব্রাহ্মন্দী-গাউছিয়া সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।