ধুনটে এসআই মোস্তাফিজারের বিরুদ্ধে তদন্ত শুরু

AI-classifiedconfidence 95%

Why this classification

All decision criteria (recency, relevance, location) are satisfied, so the incident is recorded; however, it does not involve any political party or election activity, so it is not political violence.

Reported by:JugantorSingle source
18/07/26•Bogura Sadar Circle Additional Police Super Office

Killed

0

Injured

0

Summary

বগুড়া থানার এসআই মোস্তাফিজার রহমানের প্রবাসীর স্ত্রীর প্রতি অনৈতিক প্রস্তাবের অভিযোগে তদন্ত শুরু হয়েছে; অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 2

Perpetrator side

Law Enforcement

Victim side

Locals

Other actors

SI Mustafizar RahmanInspector Shukur AliMigrant's wife

Tags

Sexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 20/07/26open original ↗

ধুনটে এসআই মোস্তাফিজারের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব ধুনটে এসআই মোস্তাফিজারের বিরুদ্ধে তদন্ত শুরু Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ধুনট থানা থেকে প্রত্যাহার করা এসআই মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে মোবাইল ফোনে অনৈতিক প্রস্তাবের অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ কার্যক্রম শুরু হয়। শনিবার সন্ধ্যার পর বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী গৃহবধূ ও তার মায়ের মৌখিক এবং লিখিত সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার জোড়শিমুল গ্রামের এক ব্যক্তি প্রায় ছয় মাস আগে দালালের মাধ্যমে পাঁচ লাখ টাকায় সৌদি আরব যান। কিন্তু দালালরা চুক্তিমোতাবেক তাকে কোনো কাজ দেননি। এ নিয়ে প্রবাসীর মা দালালদের সঙ্গে কথা বললে তাকে মারধর করা হয়। এ ঘটনায় প্রবাসীর মা থানায় দুই দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ওসি এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে এসআই মোস্তাফিজার রহমানকে দায়িত্ব দেন। অভিযোগটি তদন্তকালে তিনি (এসআই) প্রবাসীর স্ত্রীকে তার স্বামীর বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে তিনি প্রবাসীর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার কথা বলেন। কিন্তু মোস্তাফিজার রহমান অভিযুক্ত দালালদের কাছ থেকে টাকা নিয়ে অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। এতে প্রবাসীর মা ও স্ত্রী হতাশায় পড়েন। এদিকে এ সুযোগে এসআই মোস্তাফিজার ওই প্রবাসীর স্ত্রীকে মোবাইল ফোনে বেশ কয়েকবার অনৈতিক প্রস্তাব দেন। আলাপের বিষয়টি গোপন রাখতে অনুরোধ করলেও প্রবাসীর স্ত্রী কৌশলে অনৈতিক প্রস্তাবের কথাগুলো ফোনে রেকর্ড করেন। পরে একাধিক অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পারলে তোলপাড় শুরু হয়। এ ব্যাপারে তদন্ত করতে থানার ইন্সপেক্টর (তদন্ত) শুকুর আলীকে দায়িত্ব দেওয়া হয়।