ময়মনসিংহে বিজিবির ওপর চোরাচালানকারীদের হামলা, গুলি, একজন নিহত
Why this classification
The article reports a recent shooting by Border Guard Bangladesh that killed a local youth and injured a guard during an anti‑smuggling operation, meeting the violence criteria and occurring within Bangladesh.
Killed
1
Injured
1
Summary
ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ডার গার্ড (বিজিবি) টহল দল চোরাচালানবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক যুবক মো. রুমানকে হত্যা করে। অভিযানের সময় একটি বিজিবি সদস্যও গুলিতে আহত হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
96% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ময়মনসিংহে বিজিবির ওপর চোরাচালানকারীদের হামলা, গুলি, একজন নিহত
মো. রুমান ছবি: সংগৃহীত ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি বলছে, চোরাচালানবিরোধী অভিযানের সময় টহল দলের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। এ ঘটনায় বিজিবির আহত এক সদস্য চিকিৎসাধীন। নিহত মো. রুমান (৩২) হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের জলজলিয়া গ্রামের বাসিন্দা। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ তথ্য জানায়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আজ সকাল পৌনে ছয়টার দিকে শূন্যরেখা থেকে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার ভেতরে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। চার সদস্যের টহল দল চোরাচালানের পণ্য জব্দ করে। জব্দ করা পণ্য নিয়ে ফেরার পথে দেশীয় অস্ত্র হাতে একদল সংঘবদ্ধ চোরাকারবারি টহল দলের ওপর হামলা চালায়। বিজিবির দাবি, প্রথমে হামলাকারীদের মৌখিকভাবে সতর্ক করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়া হয়। তারপরও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হলে বিজিবির একজন সদস্য আহত হন। এ অবস্থায় নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষায় আত্মরক্ষামূলক গুলি ছোড়েন বিজিবির সদস্যরা। এতে রুমান গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বিজিবি সদস্য সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রথম আলোকে জানিয়েছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। বিজিবি জানিয়েছে, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও টহল অব্যাহত আছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন নিহতচোরাচালানময়মনসিংহময়মনসিংহ বিভাগগুলি
