রাজধানীতে অবৈধ পশুর হাটের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
Why this classification
This incident was classified as criminal violence in Dhaka. Parties reported: Two rival groups. Reported by 2 sources.
Killed
0
Injured
0
Summary
রাজধানীতে পশুর অবৈধ হাটের ইজারা ও দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক নেতা-কর্মী ও প্রভাবশালীরা জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 3
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
নির্দেশনা উপেক্ষিত, রাজধানীতে অবৈধ পশুর হাট
- রাজনৈতিক নেতা-কর্মী ও প্রভাবশালীদের কাজ বলে অভিযোগ। - রাজধানীর উত্তরে ১২টি ও দক্ষিণে ১১টি বৈধ হাটের ইজারা। - অবৈধ হাটের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছে। আমানুর রহমান রনি, ঢাকা আপডেট : ২৬ মে ২০২৬, ০৭: ৪৫ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে কোরবানির পশুর বেশ কিছু অবৈধ হাট। এসব হাট বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় প্রভাবশালীরা বসিয়েছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। তবে অবৈধ হলেও এসব হাটে তেমন অভিযান চালাচ্ছে না সিটি করপোরেশন। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেশ কয়েক জায়গায় অননুমোদিত হাট দেখা গেছে। রায়েরবাজার শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠ, নবোদয় বাজারের পেছনে বালুর মাঠ, মনসুরাবাদ শনিরবিল হাউজিং, আগারগাঁও ৬০ ফুট-সংলগ্ন জায়গা, শেরেবাংলা নগর থানা রোড, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা, কমিউনিটি সেন্টারের পাশের স্থান, মোহাম্মদপুরের সোনালী মাঠ, মিরপুর ১৪ নম্বর প্রধান সড়ক ও ভাষানটেক এলাকার সড়ক, মিরপুর ৬০ ফুট, মধ্য পীরেরবাগের জিয়া হায়দার সরণি, নটর ডেম কলেজের বিপরীতের স্থান, লালবাগ বেড়িবাঁধসহ অনেক জায়গায় নামে-বেনামে বহু অবৈধ হাট বসানো হয়েছে। সিটি করপোরেশনের অনুমোদিত হাটের তালিকায় এসবের নাম নেই। কিন্তু এসব কথিত হাটের বেশ কয়েকটির জন্যই আগেভাগে লিফলেট বিতরণসহ নানাভাবে প্রচার চালানো হয়েছে। এ ছাড়া হাটের স্থানে বাঁশের খুঁটি দিয়ে অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কিছু কিছু স্থানে এরই মধ্যে গরু-ছাগল তোলাও হয়েছে। গতকাল সোমবার দুপুরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার বরাদ্দ বাতিল হওয়া ‘সুরের ধারা’ স্কুলের জায়গায় বসানো হয়েছে এমন একটি অবৈধ পশুর হাট। বেশ কিছু গরু, ছাগল বেঁধে রাখা হয়েছে সেখানে। বাঁশের খুঁটি ও ত্রিপল দিয়ে তৈরি করা হয়েছে ছাউনি। সেখানে দায়িত্বে থাকা একাধিক তরুণের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক এই হাট বসিয়েছেন। এটি বৈধ না অবৈধ, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না। গরু নিয়ে আসা রাসেল নামের এক তরুণ বলেন, মানিকগঞ্জ থেকে এক ব্যক্তি তাঁর খামার থেকে এখানে গরু পাঠিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রামচন্দ্রপুর খালের জায়গা হিসেবে চিহ্নিত করে রেজওয়ানা চৌধুরীর স্কুলটির বরাদ্দ বাতিল করেছিল। ঢাকা উত্তর সিটি করপোরেশন যেসব হাটের ইজারা দিয়েছে, সেই তালিকায় এই হাট নেই। অবৈধ হাটের বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্পত্তি বিভাগের কর্মকর্তা জাহেদুল ইসলাম গতকাল বলেন, ‘আমরা কোথাও অবৈধ হাট বসাতে দেব না। আমাদের টিম কাজ করছে, কোথাও অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করছি।’ জাহেদুল ইসলাম বলেন, এরই মধ্যে আগারগাঁওয়ের একটি অবৈধ হাটে অভিযান চালিয়েছে অঞ্চল-৫। মোবাইল কোর্ট পরিচালনা করে সেটি উচ্ছেদ করা হয়েছে। হাট বসানোর সঙ্গে জড়িত তিনজনকে জরিমানাও করা হয়েছে। তবে সেই হাট পরিচালনার সঙ্গে যুক্ত সিরাজুল ইসলাম দাবি করেন, তাঁদের হাট বৈধ। তিনি বলেন, সিটি করপোরেশনের তালিকায় এই হাট না থাকলেও খাস আদায় হিসেবে সিটি করপোরেশনকে টাকা পরিশোধ করা হবে। গত শনিবার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার এলাকায় অবৈধ হাটের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এবার রাজধানীর দুই সিটি করপোরেশন গাবতলীসহ ২৩টি হাটের ইজারা দিয়েছে। এগুলোর মধ্যে উত্তরে ১২টি ও দক্ষিণে ১১টি। ঈদের দিনসহ মোট ৫ দিন অস্থায়ী পশুর হাটগুলোতে কেনাবেচা চলবে। গাবতলীর স্থায়ী পশুর হাটের পাশাপাশি উত্তর সিটির অস্থায়ী হাটগুলোর মধ্যে রয়েছে, উত্তরার দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউবাজার এলাকা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে রানাভোলা অ্যাভিনিউ-সংলগ্ন স্লুইসগেট পর্যন্ত এলাকা, মিরপুর সেকশন-৬-এর ইস্টার্ন হাউজিং এলাকা, মিরপুর কালশী বালুর মাঠ, খিলক্ষেত বাজারসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা, ভাটারা সুতিভোলা খালসংলগ্ন এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন এলাকা, মেরুল বাড্ডা কাঁচাবাজার-সংলগ্ন খালি জায়গা, পূর্ব হাজীপাড়া ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গা, মোহাম্মদপুরের বছিলার ৪০ ফুট সড়কসংলগ্ন এলাকা, কাঁচকুড়া বাজারসংলগ্ন রহমান নগর আবাসিক এলাকা ও মস্তুল চেকপোস্ট-সংলগ্ন পশ্চিমপাড়া এলাকা। দক্ষিণের অস্থায়ী বৈধ পশুর হাটগুলোর মধ্যে রয়েছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্পসংলগ্ন রাস্তার অব্যবহৃত অংশ, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের মাঠ, আমুলিয়া মডেল টাউন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশের জায়গা, বনশ্রী হাউজিংয়ের মোস্তমাঝি মোড়সংলগ্ন এলাকা, সিকদার মেডিকেল-সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গা, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত খালি জায়গা এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের জায়গা। পঠিত সর্বশেষ ১ ২ ৩ ৪ ৫ খুঁজুন গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি। ১ ঘণ্টা আগে কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ১ ঘণ্টা আগে রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে... ১ ঘণ্টা আগে খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে.. ১ ঘণ্টা আগে
দুই শতাধিক ঘর পুড়ে ছাই
কালশী বস্তিতে আগুন দুই শতাধিক ঘর পুড়ে ছাই Advertisement যুগান্তর প্রতিবেদন ও মিরপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে পুড়ছে স্থাপনা -যুগান্তর রাজধানীর মিরপুর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বস্তির বাউনিয়াবাদ পুকুরপাড় এলাকার অন্তত দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা স্থানীয়দের। জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। একে একে ১৫টি ইউনিট আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সম্মিলিত চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে বস্তিবাসীদের অভিযোগ, আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। ফলে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। এরপর একে একে ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, ঘটনাস্থলে পানির স্বল্পতা ছিল। সড়কে যানজটের কারণে আগুন নেভাতে কিছুটা বিঘ্ন ঘটে। এছাড়া বস্তির সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার ফাসর্ভিসের কর্মীদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি বলে জানান আনোয়ারুল ইসলাম। রাত ১০টার দিকে বস্তি এলাকায় সরেজমিন দেখা যায়, পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। বস্তির ঘর পুরে ভস্ম হওয়ায় মাথা গোঁজার একমাত্র ঘরটি হারিয়ে আহাজারি করছেন বস্তির বাসিন্দারা। তখনো আগুনের ধোঁয়া উঠছে। নিয়ন্ত্রণে এলেও কোথাও কোথাও আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা মোস্তফা আলী বলেন, কালশী বস্তির বাউনিয়াবাদ বেড়িবাঁধ এলাকায় আগুন লাগে। বস্তির ওই অংশে বেশির ভাগই ভাঙারির ছোট ছোট দোকান। বস্তির বেড়িবাঁধের এ অংশকে স্থানীয়ভাবে কলাবাগান বস্তি বলে। এখানে ২০০ থেকে আড়াইশ ঘর আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি। বাউনিয়াবাদ বি ব্লকের বাসিন্দা জালাল জানান, তার জুতার কারখানা ছিল এই কলাবাগান বস্তিতে। কারখানাটি আগুনে পুড়ে গেছে। তার মতো অনেকেই নিঃস্ব হয়ে গেছে আগুনে। স্থানীয়দের অভিযোগ, ভয়াবহ এ আগুন পরিকল্পিতভাবে ধরিয়ে দেওয়া হয়েছে। এক যুবককে আগুন ধরিয়ে দেওয়ার জন্য দায়ী করে আটকের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। জানা গেছে, সন্দেহভাজন হিসাবে আটক ওই যুবকের নাম নাজমুল হাসান (২৬)। তাকে পল্লবী থানায় নিয়ে যায় এলাকাবাসী।
কালশীর বস্তিতে অগ্নিকাণ্ড: গ্রেপ্তার যুবক নাজমুল হাসান কারাগারে
আগুন নেভানোর চেষ্টা করছেন কয়েকজনছবি: সংগৃহীত রাজধানীর পল্লবীর কালশী এলাকার বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নাজমুল হাসান মনি (২৫) নামের এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম। পুলিশের আবেদনে বলা হয়, গ্রেপ্তার আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত আছেন মর্মে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। এর আগে গতকাল সোমবার বিকেলে পল্লবীর কালশী বস্তির এক দোকানের সামনে স্থানীয় যুবক নাজমুল হাসানের ঝগড়া হয়। নাজমুল অগ্নিকাণ্ডের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ বাসিন্দাদের। এরপর সন্ধ্যায় বস্তিতে অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয় বাসিন্দারা তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন রাজধানী থেকে আরও পড়ুন কারাগারআগুনবস্তিআইন ও আদালত
