গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২
Why this classification
This is a single, concrete incident from Friday 20 February 2026 in Sadullapur, Gaibandha, where local residents beat two suspected robbers to death. Police confirmed the two deaths and recovered the bodies and a motorcycle.
Killed
2
Injured
0
Summary
গাইবান্ধার সাদুল্লাপুরে ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) ভোর ৪টার দিকে খোদ্দ মোজাহিদপুর গ্রামে ছিনতাইয়ের চেষ্টাকারী সন্দেহে দুই ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে হত্যা করে। তৃতীয় ছিনতাইকারী পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
95% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২ ছবি-সমকাল গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৩ গাইবান্ধার সাদুল্লাহপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, শুক্রবার ভোরে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে তারা এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। এসময় ছিনতাইকারীদের একজন পালিয়ে গেলেও অন্য দুজন ছিনতাইকারী স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তিনি জানান, নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে নিহতদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
