নাটোরে বোনের উঠানে ব্যবসায়ী ভাইয়ের লাশ
Why this classification
The article reports a discovered dead body of a businessman, indicating a homicide likely related to a land dispute. This meets the definition of violence (murder) and falls within the 14‑day recency window, so it is classified as a criminal violence incident.
Killed
1
Injured
0
Summary
নাটোরের বড় হরিশপুর ডাঙ্গাপাড়ায় ফার্নিচার ব্যবসায়ী শফিকুল ইসলামের লাশ তার বড় বোনের উঠানে পাওয়া যায়। তার ছেলে রুবেল জানান, শেষবার তিনি বাবাকে সোমবার রাত ১১টায় দেখেছিলেন এবং জমি বিরোধের কথা উল্লেখ করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বোনের বাড়ির উঠান থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার
নাটোরে বোনের বাড়ির উঠান থেকে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকালে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শফিকুল ইসলামের বোন মছিরন ঘরের দরজা খুলে বাইরে বের হলে উঠানে তার ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় নাটোর সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের ছেলে রুবেল হোসেন জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি তার বাবাকে সর্বশেষ বাড়ির বাইরে দেখেছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রুবেলের অভিযোগ, পৈতৃক জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে তার ফুফুদের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই তার বাবাকে হত্যা করা হতে পারে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জমি নিয়ে বিরোধের একটি অভিযোগ তোলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আশিকুর রহমান/আরকে
নাটোরে বোনের উঠানে ব্যবসায়ী ভাইয়ের লাশ
নাটোরে বোনের উঠানে ব্যবসায়ী ভাইয়ের লাশ Advertisement নাটোর প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নাটোর সদরের বড় হরিশপুর ডাঙ্গাপাড়ায় ফার্নিচার ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪৫)-এর লাশ তার বড় বোনের উঠান থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শফিকুল ইসলাম মৃত কাশেম আলীর ছেলে। মঙ্গলবার ভোরে আনুমানিক সোয়া ৪টার দিকে ডাঙ্গাপাড়ায় তার বোন মছিরন বেগম ঘুম থেকে উঠে নিজের বাড়ির উঠানে লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে বিষয়টি জানাজানি হয়। পরিবারের সদস্যরা জানায়, দরজা খুলে বাইরে বের হলে উঠানে শফিকুলের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত ১১টার দিকে তিনি সর্বশেষ তার বাবাকে দেখেছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে তার বাবার সঙ্গে ফুফুদের কিছু দিন ধরে বিরোধ চলছিল। তার বোন মছিরন বেগম বলেন, তাদের মা তার ছোট বোনকে ৫ কাঠা জমি লিখে দেওয়ায় তার ভাই শফিকুল ইসলাম খুবই মনোকষ্টে ছিলেন এবং বার বার জমি ফেরত চাইতেন। তবে এ নিয়ে তাদের মধ্যে কখনো কোন ঝগড়া বিবাদ হয়নি। নাটোর থানার ওসি মনসুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
