৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে চুয়েট উপাচার্যকে বের করে আনলেন ডিসি–এসপি

AI-classifiedconfidence 94%

Why this classification

The article reports a recent (today) incident in Bangladesh where students vandalized the university’s administrative building by breaking a lock and the district commissioner with police escorted the vice‑chancellor out, meeting the definition of violence (destructive act) and falling within the 14‑day window.

Reported by:Prothom AloJugantorDhaka PostCorroborated · 3 sources
13/10/26•Administrative Building, CUET

Killed

0

Injured

0

Summary

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে নতুন উপাচার্য শেখ শরীফুল আলমকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারভাইজার সন্ধ্যায় বের করে নেয়া হয়। শিক্ষার্থীরা তাকে আর ক্যাম্পাসে না আসার শর্তে ছেড়ে দেয় এবং পূর্বে তারা তালা ভেঙে ভবন প্রবেশ করেছিল।

AI analysis

Category

Political Violence

Confidence

94% · severity 2

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শেখ শরীফুল আলমমোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞামো. মাসুদ আলমআহনাফ শাহরিয়ারঅধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমসিভিল সার্জন

Affected infrastructure

প্রশাসনিক ভবনের তালাপ্রশাসনিক ভবন

Tags

Rally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Dhaka Post · 14/10/26open original ↗

চট্টগ্রামে মাদ্রাসাছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার চেষ্টা, যুবক আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে জড়িয়ে ধরে তার পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে সুরেশ কান্তি দাশ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটকোলামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক সুরেশ কান্তি দাশ কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেন সুরেশ। একপর্যায়ে তার পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। পরে তাকে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, ওই ছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার চেষ্টার অভিযোগে স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনামুল হক নাবিদ/এনটি

Source 2: Jugantor · 13/10/26open original ↗

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর. প্রাতঃভ্রমণ করতে গিয়ে নিজ বুদ্ধিমত্তায় ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেয়েছেন চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চর গ্রামের বাসিন্দা এভারেস্ট ও মাকালুজয়ী বাংলাদেশি পর্বতা

Source 3: Prothom Alo · 13/10/26open original ↗

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে চুয়েট উপাচার্যকে বের করে আনলেন ডিসি–এসপি

অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে চুয়েট উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে বের নিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক মোহম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম। আজ সন্ধ্যায়ছবি: প্রথম আলো প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন থেকে বের হতে পেরেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁকে বের করে নিয়ে যান। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তিনি আর এই ক্যাম্পাসে আসবেন না— সেই শর্তে তাঁকে যেতে দেওয়া হয়েছে। আজ বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ‘উপাচার্য সরকারিভাবে নিয়োগ পেয়েছেন। তিনি অসুস্থ। আমরা এখানে এসেছি তাঁকে নিয়ে গিয়ে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করতে। তিনি এখানকার ছাত্র ছিলেন, অ্যালামনাই। আমরা বিশ্বাস করি, একজন বয়স্ক মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।’ এ সময় শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার বলেন, ‘শুরু থেকেই আমাদের আন্দোলন তাঁর বিরুদ্ধে ছিল না; কিন্তু তিনি আমাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন আটকে দিয়েছেন। আমাদের অনেক শিক্ষককে হুমকি দিয়েছেন। তালা ভেঙে ভেতরে ঢুকেছেন। তিনি এই ক্যাম্পাস থেকে আজ যেতে পারবেন একটি শর্তে—তিনি আর কখনো ক্যাম্পাসে আসবেন না।’ পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন প্রশাসনিক ভবনের ভেতরে প্রবেশ করেন। এরপর উপাচার্যসহ ভেতরে অবরুদ্ধ থাকা ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশ সুপার মো. মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘উপাচার্য এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীরাও বিষয়টি বুঝেছে, তারা পরিণত। একজন সাধারণ নাগরিক হিসেবে উপাচার্যের চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। এ জন্যই আমি ও জেলা প্রশাসক মহোদয় আজ এসেছিলাম। শিক্ষার্থীরাও আলোচনার পর পরিস্থিতি বুঝেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা তাঁকে নিয়ে গেলাম। আগে চিকিৎসা দিই, তিনি সুস্থ হোন। পরের বিষয়গুলো পরে সরকারকে জানাব।’ গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২২ সেপ্টেম্বর থেকে অধ্যাপক আবু সাদাতকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ‘কর্মবিরতি’ পালন করে আসছেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলনের কারণে দায়িত্ব গ্রহণের পরও ক্যাম্পাসে আসতে পারছিলেন না নতুন উপাচার্য। তবে গতকাল ছাত্রদল নেতাদের নিয়ে উপাচার্য ভবনে শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে নিজ দপ্তরে যান তিনি। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন আন্দোলনঅবরোধচুয়েটচট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়উপাচার্যচট্টগ্রামচট্টগ্রাম বিভাগ