জমি নিয়ে বিরোধে টেকনাফে দুই ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ বাবার

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a single, specific incident in Teknaf, Cox's Bazar, in which two sons allegedly beat their 70-year-old father to death over land. The death was confirmed by a doctor and the police are investigating, so it qualifies as a fatal attack and is within the recent window.

Reported by:SamakalSingle source
09/03/26•নয়া পাড়া, টেকনাফ

Killed

1

Injured

0

Summary

কক্সবাজারের টেকনাফে নয়া পাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলে শাকের আলম ও মনির আলম মিলে তাদের বাবা কালা মিয়াকে (৭০) মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি সোমবার (৯ মার্চ ২০২৬) ঘটে এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Kala Miah (70, victim)Shakher Alam (son, accused)Monir Alam (son, accused)Elam Bahar (victim's elder daughter)Dr. Mamun (duty physician, Teknaf Upazila Health Complex)OC Saiful Islam (Teknaf Police Station)

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 10/03/26open original ↗

জমি নিয়ে বিরোধে টেকনাফে দুই ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ বাবার

জমি নিয়ে বিরোধে টেকনাফে দুই ছেলের মারধরে প্রাণ গেল বৃদ্ধ বাবার প্রতীকী ছবি টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১১:১৫ কক্সবাজার টেকনাফে নয়া পাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে ওই ব্যক্তি মারা যান বলে জানা যায়। নিহত কালা মিয়া টেকনাফ সাবরাং ইউনিয়নের বাসিন্দা। আর অভিযুক্ত দুই ছেলের নাম হলো- শাকের আলম ও মনির আলম। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মামুন বলেন, আমার হাসপাতালে আসার আগে কালা মিয়ার মৃত্যু হয়েছে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন আছে। পুলিশ ও স্থানীয়রা বলেন, কালা মিয়ার সঙ্গে দুই ছেলের দীর্ঘদিন ধরে জমি বিক্রি নিয়ে বিরোধ চলছিল। জমি দুই ছেলের নামে লিখে দেওয়ার জন্য বাবাকে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করেন তারা। এরই জেরে সোমবার বাবাকে তুলে নিয়ে যায় দুই ছেলে। এর পরে তারা তাকে কিল ঘুষি মেরে হত্যা করেন। নিহত কালা মিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, আমার বাবাকে গতকাল আমার ভাই মনিরুল আলমের শ্যালিকার বাসায় তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। আমরা পুরো দিন আমার বাবাকে খুঁজে পাইনি। রাত ১২টার দিকে আমার বাবাকে বেহুঁশ অবস্থায় পেয়েছি। তখন সবার সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাবে মৃত ঘোষণা করেন। আমার ভাইয়েরা সামান্য জমির লোভে আমার বাবাকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে দুই ছেলে মিলে খুন করেছে বলে জেনেছি। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।