শিক্ষার্থীর হাতে নারী শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a specific, recent physical altercation where a student assaulted a teacher in a school in Bangladesh, meeting the criteria for a violent incident.

Reported by:SamakalSingle source
14/10/26•Pachasarutia Meher Ali Khan School and College, Nagarpur

Killed

0

Injured

1

Summary

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজে অতিরিক্ত কথা বলতে নিষেধ করায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহকারী এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

सहायक শিক্ষকভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 16/10/26open original ↗

শিক্ষার্থীর হাতে নারী শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ

শিক্ষার্থীর হাতে নারী শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ ছবি: সংগৃহীত নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২১:১১ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের একজন সহকারী শিক্ষককে এক শিক্ষার্থী লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবারের এই ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক। জানা গেছে, পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে অন্যান্য দিনের মতো গত বুধবার শ্রেণি কার্যক্রম চলছিল। যথারীতি দশম শ্রেণির বাংলা বিষয়ে পাঠদান করাতে যান একজন সহকারী শিক্ষক। পাঠদান চলাকালে অতিরিক্ত কথা বলতে থাকে এক শিক্ষার্থী। কথা বলতে নিষেধ করায় অশুভ আচরণের এক পর্যায়ে ওই শিক্ষকের গায়ে হাত তোলে ওই শিক্ষার্থী। এ ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একজন নারী শিক্ষককে ক্লাসরুমে শিক্ষার্থীর লাঞ্ছিত করার মতো ন্যক্কারজনক ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিদ্যালয় অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য রাগবীর হোসেন বলেন, ‘ঘটনা শোনার পর আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষর সঙ্গে কথা বলেছি। সভাপতির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’ ভুক্তভোগী শিক্ষক জানান, অতিরিক্ত কথা বলতে নিষেধ করায় তার গায়ে হাত তুলেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি মীমাংসা করতে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে সালিশ বৈঠকে বসেন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা। তবে মীমাংসা হয়নি। অভিযুক্ত শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য জানা সম্ভব হয়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে একজন সহকারী শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে। সবাই মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - টাঙ্গাইল - শিক্ষক লাঞ্ছনা