বাড়িতে আগুন দিয়ে এক সন্দেহভাজনের পলায়ন
Why this classification
The article reports a recent arson attack on a suspect's house, which is a destructive act meeting the violence criteria and occurring within the 14‑day window, so it is classified as a violence incident.
Killed
0
Injured
0
Summary
মাতামুহুরীর সন্দেহভাজন মোহাম্মদ জিসানের বাড়িতে দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে; প্রতিবেশীরা জানিয়েছেন জিসানই বাড়িতে আগুন ধরিয়ে পলায়ন করেছেন। ঘটনার পর জিসান পলায়িত হয়ে গেছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বাড়িতে আগুন দিয়ে এক সন্দেহভাজনের পলায়ন
বাড়িতে আগুন দিয়ে এক সন্দেহভাজনের পলায়ন চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০৭:৫২ | প্রিন্ট সংস্করণ কক্সবাজারের মাতামুহুরীতে ডাকাতির সময় মা-মেয়ে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন মোহাম্মদ জিসানের বাড়িতে গতকাল দুপুরে অগ্নিকাণ্ড হয়েছে। এলাকাবাসীর ধারণা, মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করতে জিসান নিজেই বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা এগিয়ে আসায় আগুন ছড়াতে পারেনি। ঘটনার পর থেকে জিসান পলাতক। গত সোমবার রাতে মাতামুহুরীর একটি গ্রামে প্রবাসীর বাড়িতে হানা দেন সশস্ত্র ডাকাতেরা। বাড়ির জানালার গ্রিল কেটে তারা ভেতরে ঢুকে পড়েন। মালপত্র লুটপাটের পর দুর্বৃত্তরা এক গৃহবধূ ও তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরদিন পুলিশ ছয়জনকে আটক করে। তাদের মধ্যে চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, আটক ব্যক্তিদের মধ্যে এ ঘটনায় পাঁচজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী মামলা করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, এলাকাবাসীর কাছ থেকে শুনেছেন, ডাকাতি ও ধর্ষণে জড়িত হিসেবে সন্দেহভাজন মোহাম্মদ জিসানের বাড়িতে গতকাল দুপুরে আগুন ধরে যায়। প্রতিবেশীরা জানিয়েছেন, কেউ অগ্নিসংযোগ করেননি। সংবাদ পেয়ে চেয়ারম্যান ও মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ ফারুকের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই ফারুকের দেওয়া তথ্যমতে, জিসানের বিরুদ্ধে অপহরণের একটি মামলা আছে। সপ্তাহ খানেক আগে তিনি জামিনে ছাড়া পান। গণরোষ থেকে বাঁচার জন্য জিসানই বাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছেন বলে পুলিশের ধারণা। এবার পুলিশ পরিচয়ে ডাকাতি মাতামুহুরীর ঘটনার রেশ কাটতে না কাটতেই পাশের চকরিয়ায় গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ভুক্তভোগী মাওলানা ফয়জুল্লাহর বাড়ি বরইতলী ইউনিয়নের চাঁদের বাপ পাড়ায়। তাঁর ভাষ্য, গত মঙ্গলবার রাত ১২টার দিকে তাঁর দুই জামাতা বেড়াতে আসেন। বিদ্যুৎ না থাকায় দরজা-জানালা খোলা রেখে পরিবারের সদস্যরা উঠানে গল্প করছিলেন। হঠাৎ দুজন অস্ত্রধারী নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে পলাতক আসামি ধরার কথা বলে বাড়িতে ঢুকে পড়ে। তাদের পিছুপিছু আরও পাঁচজন এসে সবাইকে জিম্মি করে লুটপাট করে। - বিষয় : - আগুন
ডাকাতির সময় মা-মেয়েকে ধর্ষণের ঘটনার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ডাকাতির সময় মা-মেয়েকে ধর্ষণের ঘটনার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি Advertisement চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:১৮ এএম ছবি: সংগৃহীত কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির সময় মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা। বুধবার (১০ জুন) ভুক্তভোগী পরিবারের এক নারী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। আটক পাঁচ আসামিকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন- উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ডলুনিঘোনা এলাকার মৃত আলমগীর ফারুকের ছেলে তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩) ও তার ভাই কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৫), একই এলাকার মনি আলমের ছেলে মোহাম্মদ তানজিদ (২৫), পূর্ববড় ভেওলা ইউনিয়নের কদ্দাছড়া এলাকার বশির আহমদের ছেলে মেহেদী হাসান (২৪) এবং সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার আবু তাহেরের ছেলে মোহাম্মদ তারেক (২৬)। তাদের মধ্যে মেহেদী হাসান ও মোহাম্মদ তারেক ডাকাতি ও ধর্ষণকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে বুধবার সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় আদালতের বিচারক মুহাম্মদ ফারহান সাদিক তার খাস কামরায় দুই আসামির জবানবন্দি রেকর্ড করেছেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত গ্রেফতার পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন। তিনি বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চকরিয়া থানাধীন পূর্ববড় ভেওলা ইউনিয়নে সংঘটিত ডাকাতি ও ধর্ষণের ঘটনায় পুলিশ ইতোমধ্যে জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করেছে।
