মদনে ভাগবাঁটোয়ারা করে গরু জবাই

AI-classifiedconfidence 85%

Why this classification

A village clash in Madan, Netrokona, over how a shared cow-buying fund was distributed left at least 20 people injured on both sides, and several houses were reportedly vandalised. The article describes a specific, recent physical fight, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
18/03/26•কাওয়ালীবিন্নী গ্রাম, তিয়শ্রী ইউনিয়ন, মদন

Killed

0

Injured

20

Summary

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে গরু কেনা ও জবাইয়ের ভাগবাঁটোয়ারাকে কেন্দ্র করে বুধবার (১৮ মার্চ ২০২৬) দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এর আগে সোমবার রাতে বিরোধের জেরে সিদ্দিক, সম্রাট ও জজ মিয়ার ঘর ভাঙচুরের অভিযোগ ওঠে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

জাহাঙ্গীর মিয়ামাজু ভূঁইয়া (মাজু মিয়া)নজরুলজজ মিয়াসিদ্দিকসম্রাটজানে আলমসাদেককামাল খানকামাল তালুকদারপুতুলমারুফমদন থানার ওসি হাসনাত জামান

Affected infrastructure

houses (homes of Siddique, Samrat and Judge Mia, alleged vandalism)

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 20

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 19/03/26open original ↗

মদনে ভাগবাঁটোয়ারা করে গরু জবাই

মদনে ভাগবাঁটোয়ারা করে গরু জবাই সংঘর্ষে আহত ২০ Advertisement মদন (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মদনে গরু জবাই নিয়ে ভাগবাঁটোয়ারাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জানে আলম, সাদেক, কামাল খান, কামাল তালুকদার, পুতুল ও মারুফ গুরুতর আহত হয়। ডাক্তার প্রমা সরকার উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বাকি আহতরা মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের মতো কাওয়ালীবিন্নী গ্রামে গ্রামবাসীর উদ্যোগে ভাগবাঁটোয়ারা করে গরু জবাই করার প্রস্তুতি নেয়। কাওয়ালীবিন্নী গ্রামের মাজু তাদের গোত্রদের নিয়ে একটি গরু ক্রয় করার জন্য চাঁদা উত্তোলন করছিল। তার গোত্রের বাইরের কয়েকজনও এ তালিকায় আসে। এদিকে একই গ্রামের জাহাঙ্গীর মাজু ভূঁইয়াকে জানায় যদি ঈদ উপলক্ষ্যে গরু ক্রয় করতে হয় তাহলে গ্রামের সব গোত্রদের নিয়েই গরু ক্রয় করতে হবে। না হয় গ্রামে ঝাগড়াঝাঁটি হতে পারে। এ নিয়ে সোমবার রাতে আবুল মিয়ার চায়ের দোকানে জাহাঙ্গীর ও মাজু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকান থেকে সরে গিয়ে জাহাঙ্গীর মিয়ার পক্ষের সিদ্দিক, সম্রাট ও জজ মিয়ার ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিষয়টি নিষ্পত্তি করার জন্য বুধবার গ্রাম বৈঠকে বসে এলাকাবাসী। বৈঠকে জজ মিয়াকে সভাপতি করার জন্য সিদ্ধান্ত হয়। এতে মাজু বাধা দেয়। এ নিয়েই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মাজু ভূঁইয়া জানায়, আমি আমার গোত্রদের নিয়ে ঈদ উপলক্ষ্যে গরু ক্রয় করার জন্য তালিকা তৈরি করছিলাম। এ তালিকায় জাহাঙ্গীর মিয়ার গোত্রের কয়েকজনের নাম ছিল। পরে জাহাঙ্গীরের সঙ্গে আমার ও নজরুলের কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি নিষ্পত্তি করার জন্য বুধবার গ্রাম বৈঠক বসলে এক পক্ষের সমর্থক জজ মিয়াকে সভাপতি করার জন্য সিদ্ধান্ত দেয়। যেহেতু জজ মিয়া একটি পক্ষের তাই আমি বিষয়টি সভায় উত্থাপন করি। পরে জাহাঙ্গীরসহ কয়েকজন আমাকে মারধর করে। ঘরবাড়ি ভাঙচুর নিয়ে যে তারা অভিযোগ তুলেছে তা মিথ্যা। তারা নিজেরাই নিজেদের ঘর ভাঙচুর করেছে। মদন থানার ওসি হাসনাত জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে গ্রামবাসীর উদ্যোগে গরু জবাইকে কেন্দ্র করে কাওয়ালীবিন্নী গ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।