বেগমগঞ্জে যুবককে তুলে নিতে ব্যর্থ হয়ে পায়ে গুলি
Why this classification
This is a specific, recent incident in Noakhali where masked attackers tried to abduct a 27-year-old man and shot him in both legs when the attempt failed. Because a gunshot attack on a person is a clear act of violence, the report qualifies, though the motive is not stated.
Killed
0
Injured
1
Summary
নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে মুখোশধারী দুর্বৃত্তরা ফারুক হোসেন (২৭) নামের এক যুবককে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা ব্যর্থ হলে তার দুই পায়ে গুলি করে। আহত ফারুককে ঢাকায় পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
অটোরিকশায় এসে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা
নোয়াখালী অটোরিকশায় এসে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা প্রতীকী ছবি নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১২:৫৮ নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ফারুক হোসেন উপজেলার হাজিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় ৩ থেকে ৪ জন এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার পেট ও হাঁটুতে গুলি লাগে। ঘটনার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, সকাল পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক হোসেনকে জরুরি বিভাগে আনা হয়। তার তলপেট ও হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে হঠাৎ গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের কাজ। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন বলেন, গুলিবিদ্ধ যুবক আগে অটোরিকশা চালাতেন। বর্তমানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। পূর্বশত্রুতার জের ধরে এ গুলির ঘটনা ঘটেছে। যারা এ ঘটনার সাথে সম্পৃক্ত তাদের কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
বেগমগঞ্জে যুবককে তুলে নিতে ব্যর্থ হয়ে পায়ে গুলি
প্রিন্ট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ এএম Advertisement হাটহাজারীতে স্কুলছাত্রী অপহরণ বেগমগঞ্জে যুবককে তুলে নিতে ব্যর্থ হয়ে পায়ে গুলি শাজাহানপুরে অফিসে ঢুকে অপহৃত ব্যবস্থাপক উদ্ধার Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আরও পড়ুন Advertisement বেগমগঞ্জে অপহরণে ব্যর্থ হয়ে যুবককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। শাজাহানপুরে এনজিওর ব্যবস্থাপককে অফিসে ঢুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাকে উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করা হয়। এছাড়া হাটহাজারীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে অপহরণে ব্যর্থ হয়ে ফারুক হোসেন (২৭) নামে যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার সকালে কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চা দোকানে বসেছিলেন ফারুকসহ কয়েকজন। এ সময় অটোরিকশা যোগে কয়েকজন মুখোশধারী এসে প্রথমে ফারুককে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তার দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। আহত ওই যুবককে ঢাকায় পাঠানো হয়েছে। বগুড়ার শাজাহানপুরে মাকসুদুর রহমান নান্নু নামে একটি এনজিওর ব্যবস্থাপককে অফিসে ঢুকে অপহরণ করা হয়েছে। ৭ ঘণ্টা পর পুলিশ সোমবার রাতে তাকে গাবতলীর উজগ্রাম থেকে উদ্ধার করে। এ ঘটনায় প্রাইভেট কারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো-শাজাহানপুরের গোহাইল গ্রামের দেলোয়ার হোসেন ও বগুড়া সদরের আশোকোলা গ্রামের কৌশিক আব্দুল্লাহ। জানা গেছে, সোমবার দুস্থ মহিলা সংস্থা নামে বেসরকারি সংস্থার অফিসে বসে কাজ করছিলেন মাকসুদুর। এ সময় প্রাইভেটকারে ৩-৪ জন অফিসে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। চট্টগ্রামের হাটহাজারীতে জাম কুড়িয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা হাটহাজারী মডেল থানায় মামলা করেছেন। ওই ছাত্রীর মা জানান, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের রবিউল আলম তার মেয়েকে মোটরবাইকে অপহরণ করে নিয়ে গেছে। এতে সহযোগিতা করেছে একই এলাকার নুরুল আলম ও শাহাদাত। Advertisement সম্পর্কিত খবর Advertisement Advertisement Ad Advertisement Ad Advertisement Advertisement Advertisement
