৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ
Why this classification
This is a specific, recent incident in Chattogram in which a group of about 20–25 people with local weapons attacked a business, beat its owner and others, vandalised equipment and looted cash after the owner refused to pay extortion money. The article reports seven people injured, so it clearly qualifies as violence.
Killed
0
Injured
7
Summary
চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় (১৮ এপ্রিল, ২০২৬) সন্ধ্যায় চাঁদা না দেওয়ায় ২০–২৫ জনের একটি দল ‘জি.ডট টেক সলিউশন’ নামের একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৯ লাখ ৪৭ হাজার টাকা লুট করেছে। এতে ব্যবসায়ী এস এম বদরুদ্দোজা হৃদয়সহ অন্তত সাতজন আহত হয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 7
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 18/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় (২৬) চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হৃদয় নগরের নুরুজ্জামান নাজীর সড়কের ওসমানের মোড়ে ‘জি.ডট টেক সলিউশন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে মো. দিদার (৪৫), মো. ফারুক (৩০), মো. নয়ন (২৮), মো. হাছান (২৫) ও মো. বায়েজিদের (৩০) নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। এ সময় তারা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হৃদয়কে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতে গুরুতর জখম হন। পরে আবারও হামলা চালিয়ে তার মাথায় আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছোট ভাই এস এম মাহিদ শাহরিয়ারসহ (২২) প্রতিষ্ঠানের কর্মচারী তাসবিদ (১৭), নুর মোহাম্মদ সাঈদ (২৬), ওয়াসি কামাল (২৬), সোহান (২২) ও জাহেদ (২২) আহত হন। হামলাকারীরা প্রতিষ্ঠানের দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও একটি আইপ্যাড ভাঙচুর করে এবং আসবাবপত্র নষ্ট করে। এতে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া ক্যাশবাক্স থেকে ৯ লাখ ৪৭ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী হৃদয় বলেন, কয়েকদিন ধরে তারা আমার প্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নিয়ে চাঁদা দাবি করছিল। আমরা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমআর/এমএসএ
