সেতু উদ্বোধন নিয়ে ২ এমপির দ্বন্দ্বে হাতাহাতি বিএনপি-জামায়াতের

AI-classifiedconfidence 90%

Why this classification

This article reports a specific physical fight on 8 October 2026 between BNP and Jamaat supporters at a health complex in Satkania, Chattogram, in which one BNP worker was injured. The fight was a real physical altercation between rival political parties, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
08/10/26•সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক

Killed

0

Injured

1

Summary

গত ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) চট্টগ্রামের সাতকানিয়ায় সেতু উদ্বোধন নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে বিএনপির কর্মী দিদারুল হক বাপ্পি আহত হন এবং পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সেও উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

JamaatBNP

Victim side

BNP

Other actors

শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত সংসদ সদস্য)শামীম আরা বেগম স্বপ্না (বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য)দিদারুল হক বাপ্পি (সাতকানিয়া পৌর বিএনপির কর্মী, আহত)মুজিবুর রহমান (চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক)হামিদ উদ্দিন আজাদ (সাতকানিয়া পৌর জামায়াতের আমির)আরিফুল ইসলাম সিদ্দিকী (অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল)আবদুল আলীম (সাতকানিয়া থানার ওসি)ডা. অমিত দে (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা)সবুজ কুমার দে (উপজেলা এলজিইডি কর্মকর্তা)রাজীব দাশ পুরকায়স্থ (ইউএনও)

Affected infrastructure

সেতুর উদ্বোধনী নামফলকসেতু এলাকায় স্থাপিত স্তম্ভ

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Jamaat, BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 09/10/26open original ↗

সেতু উদ্বোধন নিয়ে ২ এমপির দ্বন্দ্বে হাতাহাতি বিএনপি-জামায়াতের

সেতু উদ্বোধন নিয়ে ২ এমপির দ্বন্দ্বে হাতাহাতি বিএনপি-জামায়াতের সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:০৪ | প্রিন্ট সংস্করণ চট্টগ্রামের সাতকানিয়ায় দুই সংসদ সদস্যের উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘণ্টাখানেক পর উপজেলা পরিষদ কমপ্লেক্সেও মুখোমুখি অবস্থান নেয় উভয়পক্ষ। চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্নার উপস্থিতিতে এসব ঘটনা ঘটে। শামীম আরা বেগম কক্সাবাজার-১ (চকরিয়া-পেকুয়া), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত।  স্থানীয় সূত্র জানিয়েছে, একটি সেতু উদ্বোধনকে কেন্দ্র করে গত বুধবার থেকে দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উপজেলার সদর ইউনিয়নের টংকাবতী খালের ওপর নির্মিত ৬৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি উদ্বোধনের জন্য বুধবার স্থানীয় জামায়াত সেখানে একটি স্তম্ভ নির্মাণ করে। কিন্তু স্থানীয় বিএনপি গিয়ে সেখানে সংরক্ষিত নারী এমপির নামসম্বলিত ফলক স্থাপন করে। এ খবরে জামায়াতের নেতাকর্মীরা গিয়ে সেটি ফেলে এমপি শাহজাহান চৌধুরীর নামে নামফলক স্থাপন করেন। পরে বিকেলে গিয়ে তিনি সেতু উদ্বোধন করেন। সংরক্ষিত নারী এমপির গতকাল সেতু উদ্বোধন করার দিন ঠিক করেছিল বিএনপি। গতকাল তিনি কক্সবাজার থেকে সাতকানিয়া যান। তবে আগের দিন উদ্বোধন হয়ে যাওয়ায় তিনি আর সেখানে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। দুপুর ১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান স্থানীয় এমপি শাহজাহান চৌধুরী। এ সময় প্রধান ফটকের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মুখোমুখি হলে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে সাতকানিয়া পৌর বিএনপির কর্মী দিদারুল হক বাপ্পি আহত হন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় দুই এমপি দুদিকে সরে যান। এরপর দুই এমপি উপজেলা পরিষদ কমপ্লেক্সে গেলে সেখানেও উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।   চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, জামায়াতের লোকজন হামলা চালিয়ে আমাদের এক কর্মীকে আহত করেছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে। সাতকানিয়া পৌর জামায়াতের আমির হামিদ উদ্দিন আজাদ বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে জানতে পেরেছি, সংরক্ষিত নারী আসনের এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে স্থানীয় এমপি শাহজাহান চৌধুরী হাসপাতালে গেলে তাঁকে সাক্ষাৎ করতে বাধা দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।  সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে বলেন, সংরক্ষিত নারী আসনের এমপির হাসপাতাল পরিদর্শনের বিষয়ে আমাকে কোনো অফিসিয়াল চিঠি দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার সকালে ইউএনও স্যার বিষয়টি জানান। উপজেলা এলজিইডি কর্মকর্তা সবুজ কুমার দে বলেন, সেতুটি বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের এমপি উদ্বোধন করবেন বলে আমাদের জানানো হয়েছিল। সে অনুযায়ী অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরে জানতে পারি স্থানীয় এমপি নিজ উদ্যোগে নামফলক তৈরি করে বুধবার সেটি উদ্বোধন করেছেন। ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ বলেন, হাসপাতালে কিছুটা হট্টগোল হলেও আমার কার্যালয়ে কোনো উত্তেজনা হয়নি। সাতকানিয়া থানার ওসি আবদুল আলীম বলেন, বিএনপি ও জামায়াত উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করছি।  চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী সাংবাদিক হেনস্তার বিষয়ে অবগত রয়েছেন জানিয়ে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।  - বিষয় : - সেতু