ছাত্রীকে কমনরুমে একা পেয়ে যৌন হয়রানি
Why this classification
A teacher allegedly sexually harassed a 9th-grade girl at a school in Raninagar, Naogaon, on Wednesday, 15 April 2026, and was suspended after the family and guardians protested and surrounded the school. This is a specific, recent incident of sexual harassment, which is a form of gender-based violence, though the report describes no physical injuries.
Killed
0
Injured
0
Summary
নওগাঁর রাণীনগরে দেউলা মনিকহার উচ্চবিদ্যালয়ে ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার) স্কুল চলাকালে নবম শ্রেণির এক ছাত্রীকে কমনরুমে একা পেয়ে কৃষি শিক্ষক শ্রীদাম কুমার মণ্ডল যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠেছে। অভিভাবক ও স্থানীয়দের বিদ্যালয় ঘেরাও ও বিচার দাবির মুখে ১৬ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) রাতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 4
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ছাত্রীকে কমনরুমে একা পেয়ে যৌন হয়রানি
ছাত্রীকে কমনরুমে একা পেয়ে যৌন হয়রানি রাণীনগরে শিক্ষক বরখাস্ত Advertisement রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাণীনগরে একটি উচ্চবিদ্যালয়ের কমনরুমে একা পেয়ে নবম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বৃহস্পতিবার রাতে শিক্ষক শ্রীদাম কুমার মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে বুধবার স্কুল চলাকালীন দেউলা মনিকহার উচ্চবিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনা ঘটে। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক শ্রীদাম কুমার ওই বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক। জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে যৌন হয়রানির ঘটনা পরিবারকে জানালে স্বজনরা বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে বিচার দাবি জানান এবং ক্ষোভ প্রকাশ করেন। পরে স্থানীয় লোকজন ও অভিভাবকেরা বিদ্যালয় ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রশাসনকে খবর দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মো. রাকিবুল হাসান অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং বলেন, অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় মিটিং করে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
