স্ত্রীর ঘুম নিয়ে বাগবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a single, concrete incident in Comilla on 14 May 2026 in which a man stabbed his younger brother during a family argument, killing him. The attacker was arrested by police, so it counts as a fatal physical attack and qualifies as violence.

Reported by:Dhaka PostSingle source
14/05/26•Goalgaon area, West Jorkanon Union, Sadar Dakshin Upazila

Killed

1

Injured

0

Summary

কুমিল্লা সদর দক্ষিণের গোয়ালগাঁও এলাকায় ১৪ মে দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই মোরশেদের ছুরিকাঘাতে ছোট ভাই ফয়সাল হোসেন (৩৫) নিহত হন। ঘটনার পর পুলিশ ঘাতক মোরশেদকে আটক করে হেফাজতে নিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Morshed (40), elder brother and perpetratorFaisal Hossain (35), younger brother and victimMd. Rokibul Islam, acting OC of Sadar Dakshin Thana

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 14/05/26open original ↗

স্ত্রীর ঘুম নিয়ে বাগবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

কুমিল্লার সদর দক্ষিণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ফয়সাল হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় বড়ভাই মোরর্শেদকে (৪০) আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল এবং ঘাতক মোরশেদ আপন ভাই। তারা ওই এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বড় ভাই মোরর্শেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বুধবার (১৩ মে) রাতে নাইট শিফটে কাজ শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান তিনি। এসময় বাড়ির পাশের শিশুদের হই-হুল্লোড়ে স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটছে বলে মোরর্শেদ ঘর থেকে বের হয়ে শিশুদের বকাবকি করেন। এসময় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে শিশুদের বকা দিতে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি শান্ত হলে তারা দুজনই বাড়ি থেকে বের হয়ে যান। দুপুর দেড়টার দিকে দুই ভাই আবার বাড়িতে ফিরে এলে পুনরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোরর্শেদের সঙ্গে থাকা ছুরি দিয়ে ফয়সলাকে আঘাত করে পালিয়ে যান। মারাত্মক আহত অবস্থায় ফয়সলাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি রকিবুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে ঘাতক বড়ভাই মোরর্শেদকে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তিনি হেফাজতে আছেন। ফয়সালের পরিবার শোক কাটিয়ে এজাহার দিলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। আরিফ আজগর/এসএইচএ