নওগাঁয় বাসের ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার
Why this classification
This incident was classified as criminal violence in Naogaon. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
২০২৬ সালের ৩১ মার্চ নওগাঁর বরুনকান্দি মোড়ে একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামের এক চালকের সহকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আগের রাতে তিনি সহকর্মীর সাথে বাসে ঘুমিয়েছিলেন এবং সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
69% · severity 7
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নওগাঁয় বাসের ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুনকান্দির মোড়ে গ্যারেজে রাখা একটি বাস থেকে লাশটি উদ্ধার করা হয়। জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলসীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি আর সুপার পরিবহন বাসে চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর ধরে জাহিদ ইসলাম বি আর সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাঁকে ঘুম থেকে ওঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খোরশেদ আলম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
