কাফরুলে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার
Why this classification
The article reports a discovered half‑rotted body of a young woman, indicating a murder. The event occurred within the last 14 days in Dhaka, and it involves a fatal crime rather than political or other classified violence, so it is classified as a violence incident.
Killed
1
Injured
0
Summary
ঢাকা কাফরুলের কাজীপাড়া মেট্রো স্টেশন পাশে একটি ফ্ল্যাটে রাবেয়া (২৪) নামের তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে পারিবারিক টানাপোড়েনের ফলে ঘটিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
সিসিটিভির ফুটেজ ধরে চেকপোস্ট পরিচালনা, ৪ ঘণ্টায় গ্রেপ্তার দুই ‘খুনি’
রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ হোসেন (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চার ঘণ্টার মধ্যে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) নিয়াজ মেহেদী বলেন, সোমবার (১৫ জুন) রাত ৮টা ৫০ মিনিটের দিকে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং অভিযুক্তরা যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকা থেকে এ ঘটনায় সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। তিনি জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জেইউ/এমটিআই
কাফরুলে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার
মরদেহ উদ্ধারপ্রতীকী ছবি রাজধানীর কাফরুলের কাজীপাড়া মেট্রোস্টেশনের পাশে একটি সাততলা ভবনের ফ্ল্যাট থেকে রাবেয়া ওরফে জেনি খান (২৪) নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক আলামতের ভিত্তিতে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভেঙে ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন। পুলিশ জানায়, গত এপ্রিল মাস থেকে ওই ফ্ল্যাটে স্বামী আশিকুজ্জামানের সঙ্গে ভাড়া থাকতেন রাবেয়া। আশিকুজ্জামানের বাসা শাহ আলী থানা এলাকায় বলে জানা গেছে। পরিবারের অমতে বিয়ে করায় তাঁদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক টানাপোড়েন ও কলহ চলছিল বলে স্বজনেরা জানিয়েছেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, গত ১৪ জুন রাত ১২টার দিকে আশিকুজ্জামান বাসা থেকে বের হন বলে জানা গেছে। এরপর আর ফেরেননি। আজ ফ্ল্যাটের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে বিছানার ওপর রাবেয়ার মরদেহ পাওয়া যায়। ওসি সাজ্জাদ হোসেন বলেন, মরদেহে পচন ধরে অর্ধগলিত অবস্থায় ছিল। এ কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি ও অন্যান্য আলামত বিবেচনায় এটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই রাবেয়ার স্বামী আশিকুজ্জামানকে পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন হত্যারাজধানী ঢাকামরদেহ উদ্ধারঅপরাধরাজধানী
