গণঅধিকার পরিষদের নেতার বৌভাত অনুষ্ঠানে হামলা-লুটপাট
Why this classification
This is a single, concrete incident on 31 May 2026 in which armed attackers vandalised a house, beat five people, and looted gold and cash during a wedding ceremony. Five people were injured, so it clearly counts as violence and falls within the recent 14-day window.
Killed
0
Injured
5
Summary
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নে ২০২৬ সালের ৩১ মে (রোববার) সন্ধ্যায় গণঅধিকার পরিষদ নেতা সেলিম খানের বৌভাত অনুষ্ঠানে ধারালো ও দেশীয় অস্ত্রে সজ্জিত একদল তরুণ হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় বর, তাঁর ভাই-বোনসহ পাঁচজন আহত হন এবং কনের গলার স্বর্ণের চেইন, আংটি ও ৯৫ হাজার টাকা লুট করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
88% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Gono Odhikar Parishad
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
গণঅধিকার পরিষদের নেতার বৌভাত অনুষ্ঠানে হামলা-লুটপাট
গণঅধিকার পরিষদের নেতার বৌভাত অনুষ্ঠানে হামলা-লুটপাট সংগৃহীত কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ০১ জুন ২০২৬ | ২০:১২ কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের এক নেতার বৌভাত অনুষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় বর, তাঁর ভাই ও বোনসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আহতরা হলেন- গণঅধিকার পরিষদের কর্শাকড়িয়াইল ইউনিয়ন শাখার আহ্বায়ক সেলিম খান, তাঁর বড় ভাই আসাদ খান, বোন মদিনা আক্তার এবং মোশারফ ও সাইফুল নামে আরও দুজন। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগ থেকে জানা গেছে, সেলিম খানের বৌভাত অনুষ্ঠানের সময় কয়েকজন তরুণ তাঁর বাড়ির ভেতরে মোটরসাইকেল রেখে পাশের বাড়িতে মাদক সংগ্রহ করতে যায়। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে মোটরসাইকেল সরিয়ে নিতে বললে তারা ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ পর ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোমবার সেলিম খান সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ বাদে কড়িয়াইল গ্রামের পল্লব, রিফাত, সাব্বির, রাব্বি, মোবারক এবং আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেলিম খান জানান, হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি উপস্থিত লোকজনকে মারধর করে। একপর্যায়ে কনের গলা থেকে এক লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, বর ও কনের দুটি স্বর্ণের আংটি এবং বৌভাত অনুষ্ঠানে উপহার পাওয়া ৯৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। - বিষয় : - কিশোরগঞ্জ
