জমি নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
Why this classification
A local man, Rabiul Islam, was stabbed to death in Burura, Comilla, on 28 January 2026 by a group of 8 to 10 people armed with local weapons, and 4 others were injured. The incident is a single, concrete, recent act of violence, and it is classified as criminal rather than political because police stated it was caused by a land dispute.
Killed
1
Injured
4
Summary
কুমিল্লার বরুড়া উপজেলার মির্জানগর এলাকায় ২০২৬ সালের ২৮ জানুয়ারি (বুধবার) জমিসংক্রান্ত বিরোধের জেরে বিএনপি কর্মী রবিউল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ হামলায় আরও ৪ জন আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 4
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
জমি নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
জমি নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ০৭:৫১ | প্রিন্ট সংস্করণ কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রবিউল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল বুধবার বরুড়া উপজেলার মির্জানগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জমি নিয়ে রবিউলের (৫০) পরিবারের সঙ্গে একই এলাকার মহিন, আবদুর রবের বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে রবিউল স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে মহিন, রব, নূরনবী এবং ময়নালের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা রবিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রবিউলের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে ৮-১০ জন এই হামলা করে। হামলায় আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফয়সাল কবীর বলেন, ‘হামলাকারীদের সবার হাতেই দেশীয় অস্ত্র ছিল। তারা নির্মমভাবে আমাদের কুপিয়েছে।’ বরুড়া থানার ওসি আজহারুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনা রাজনৈতিক নয়। নিহত ব্যক্তি বিএনপির কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। - বিষয় : - হত্যা
