বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

AI-classifiedconfidence 85%

Why this classification

A schoolgirl reports she was lured into a sexual relationship under a promise of marriage and was then beaten by her boyfriend's parents when she refused to leave their home. The incident is concrete, dated 16 April 2026, and involves a physical attack on a minor, so it qualifies as violence. The boyfriend fled before police could arrest him, and no deaths or injuries were reported.

Reported by:JugantorSingle source
16/04/26•বেতাগাঁও, নাঙ্গলকোট পৌরসভা

Killed

0

Injured

0

Summary

কুমিল্লার নাঙ্গলকোটে ১৫ বছরের স্কুলছাত্রী খাদিজা ১৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রেমিক মোনাব্বের হোসেন চৌধুরী রাজুর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভনে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়েছিল, এবং প্রেমিকের বাবা-মা তাকে মারধর করে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

খাদিজা (১৫), নবম শ্রেণির শিক্ষার্থীমোনাব্বের হোসেন চৌধুরী রাজু (২০), অভিযুক্ত প্রেমিকদেলোয়ার ইঞ্জিনিয়ার, রাজুর বাবারাজুর মানাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান

Tags

Sexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 16/04/26open original ↗

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন Advertisement নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম অনশনে বসা স্কুলছাত্রী ও প্রেমিক মোনাব্বের হোসেন চৌধুরী রাজু । ছবি: সংগৃহীত কুমিল্লার নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে পৌরসভার বেতাগাঁও এলাকার দেলোয়ার ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে। অনশনরত ওই শিক্ষার্থীর নাম খাদিজা (১৫)। সে নাঙ্গলকোট পৌরসভার উত্তর শ্রীহাস্য এলাকার বাসিন্দা শফি উল্লাহর মেয়ে এবং দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, বেতাগাঁও গ্রামের দেলোয়ার ইঞ্জিনিয়ারের ছোট ছেলে মোনাব্বের হোসেন চৌধুরী রাজুর (২০) সঙ্গে প্রায় দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল। রাজু প্রায় সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে বন্ধুদের মাধ্যমে তাকে বিয়ে করবে বলে খবর দিয়ে এনে বাড়ির পাশের একটি শ্যালো মেশিনঘরে নিয়ে যায়।  ‘স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ৯৯৯ এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রাজু পালিয়ে যায়। এরপর থেকে ওই শিক্ষার্থী রাজুর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসে। এ সময় রাজুর বাবা-মা তাকে মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।’ রাজুর বাবা দেলোয়ার বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে এই মেয়ে যায় না। আমরা আমাদের ছেলেকে আরও ভালো জায়গায় বিয়ে দেব। আমি এসব অনশন মানি না।’ নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ছেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মেয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।