পাথরঘাটায় যুবক খুনের পর ফেলে রাখা হয় সড়কে

AI-classifiedconfidence 85%

Why this classification

A local auto-rickshaw driver was found dead on a road in Patharghata with a serious head injury and sharp-weapon wounds, and the family points to a land dispute. This is a concrete, recent murder, so it counts as a violent incident. The perpetrator has not been identified, so the attacking party is listed as unknown.

Reported by:JugantorSingle source
13/06/26•পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড, পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন সড়ক

Killed

1

Injured

0

Summary

বরগুনার পাথরঘাটায় ১৩ জুন ২০২৬ (শনিবার) সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সড়কের পাশে অটোরিকশাচালক মিজানুর রহমানের (৪৫) মাথার পেছনে গুরুতর আঘাত ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ লাশ পাওয়া গেছে। নিহতের স্ত্রী জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আব্দুল জলিলের সঙ্গে সম্পর্কিত ঘটনা হতে পারে বলে দাবি করেছেন এবং পুলিশ তদন্ত করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মিজানুর রহমান (নিহত, অটোরিকশাচালক)পারভীন (নিহতের স্ত্রী)আব্দুল জলিল (প্রতিবেশী, জমিসংক্রান্ত বিরোধের পক্ষ)ওসি মোহাম্মদ এনামুল হক, পাথরঘাটা থানা

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 14/06/26open original ↗

পাথরঘাটায় যুবক খুনের পর ফেলে রাখা হয় সড়কে

পাথরঘাটায় যুবক খুনের পর ফেলে রাখা হয় সড়কে Advertisement পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পাথরঘাটায় অটোরিকশাচালক মিজানুর রহমানের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত সফেজ উদ্দিনের ছেলে। জানা যায়, শুক্রবার রাতে অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরেন মিজানুর রহমান। রাতের খাবার খেয়ে তিনি ঘরের সামনের কক্ষে ঘুমাতে যান। তার স্ত্রী পারভীন দুই সন্তানকে নিয়ে অন্য কক্ষে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, রাত ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে কোনো এক সময় মিজানুর রহমান ঘর থেকে বের হয়ে যান। শনিবার ভোরে ফজরের আজানের পর স্থানীয় লোকজন বাড়ির সামনে সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। নিহতের স্ত্রী পারভীন বলেন, প্রতিবেশী আব্দুল জলিলের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে এবং বিভিন্ন সময় তার স্বামীকে হত্যার হুমকিও দেয়। এ নিয়ে থানা ও আদালতে মামলাও চলমান রয়েছে। তার দাবি, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ জানায়, নিহতের মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।