নবীনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবককে হত্যা
Why this classification
This is a single, concrete killing: a 19-year-old man was abducted, murdered, and his body was found in a pond in Nabinagar, Brahmanbaria. The attackers had demanded 10 lakh taka in extortion money before the killing, and the body showed signs of strangulation with a scarf, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তরা ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আতিক ইসলাম (১৯) নামের এক যুবককে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখে। তিন দিন নিখোঁজ থাকার পর ১ এপ্রিল (বুধবার) বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নবীনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবককে হত্যা
পুকুর থেকে লাশ উদ্ধার নবীনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবককে হত্যা Advertisement ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে আতিক ইসলাম (১৯) নামের এক যুবককে হত্যা করেছে। নিখোঁজের তিন দিন পর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত আতিক ওই গ্রামের খলিল মিয়ার ছেলে। নিহতের পরিবার জানায়, আতিক ঢাকার একটি সেলুনে কাজ করত। সম্প্রতি ঈদের ছুটিতে বাড়ি আসে। তিন দিন আগে রাতে অজ্ঞাত কেউ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন তার মুঠোফোন বন্ধ পাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। মঙ্গলবার বিকালে দুর্বৃত্তরা ফোন করে পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে। এ সময় পরিবারের লোকজন আতিকের বিষয়টি নিশ্চিত হতে তার সঙ্গে কথা বলতে চাইলে দুর্বৃত্তরা ফোনটি কেটে দেয়। বুধবার সকালে নিহতের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে আতিকের লাশ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তা ও নবীনগর থানার এসআই নূরনবী জানান, পুকুরে আতিকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-কেউ হত্যা করে পানিতে ফেলে রেখে গেছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।
