গলাচিপায় ছিনতাইকারীকে গণপিটুনি

AI-classifiedconfidence 93%

Why this classification

The article describes one specific incident on Wednesday, April 8, 2026, in which a snatcher was caught and beaten by a crowd in Galachipa, Patuakhali. He was hospitalised with injuries, so this is a real physical attack within the 14-day window and qualifies as violence.

Reported by:JugantorSingle source
08/04/26•সদর রোডের অগ্রণী ব্যাংকের সামনে, গলাচিপা

Killed

0

Injured

1

Summary

গলাচিপা সদর রোডে অগ্রণী ব্যাংকের সামনে ৯৫ হাজার টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে খালেককে স্থানীয় ব্যবসায়ী ও জনতা হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

93% · severity 5

Perpetrator side

Locals

Other actors

খালেক (ছিনতাইকারী, হবিগঞ্জের সুলতান মাহমুদপুরের চান মিয়ার ছেলে)মোসা. ফরিদা বেগম (ছিনতাইয়ের শিকার নারী)স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত জনতা

Tags

LynchingThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 09/04/26open original ↗

গলাচিপায় ছিনতাইকারীকে গণপিটুনি

গলাচিপায় ছিনতাইকারীকে গণপিটুনি Advertisement গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গলাচিপায় ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় নামতেই এক নারীর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারী। এ সময় উপস্থিত জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। ছিনতাইকারী খালেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার ১১টায় সদর রোডের অগ্রণী ব্যাংকের সামনে। ছিনতাইয়ের শিকার মোসা. ফরিদা বেগম বলেন, বুধবার অগ্রণী ব্যাংক শাখা থেকে ৯৫ হাজার টাকা তুলে রাস্তায় বের হলে পেছন থেকে ছিনতাইকারী খালেক তাকে অনুসরণ করতে থাকে। একসময় ছিনতাইকারী তাকে উদ্দেশ্য করে বলে, ‘আপনার পিছনে ময়লা লেগেছে।’ শুনে ফরিদা থেমে পিছনে তাকান এবং সঙ্গে সঙ্গে খালেক তার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দৌড় দেয়। ফরিদার চিৎকারে আশপাশে থাকা ব্যবসায়ীরা ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। খালেক হবিগঞ্জের সুলতান মাহমুদপুরের মৃত চান মিয়ার ছেলে। এ ঘটনায় গলাচিপা থানায় মামলার প্রস্তুতি চলছে।