একসঙ্গে মদপান, ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
Why this classification
This is a single, specific incident in Bogura where five men, including the assailants named in the report, gang-raped a woman after drinking on Sunday night, 17 May 2026. Police arrested three suspects and the victim filed a case, so the event is recent, in Bangladesh, and involves sexual violence.
Killed
0
Injured
0
Summary
রোববার (১৭ মে ২০২৬) রাতে বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়ায় মদপানের পর কয়েকজন বন্ধু মিলে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
92% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
নির্মাণাধীন ভবনে বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ বন্ধু গ্রেপ্তার
বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ১৯ বছর বয়সী ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় অবস্থিত লাক জোন নামের একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন, সাদিক ও আরও একজন উপস্থিত ছিলেন। পরে তারা সবাই মিলে মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। এরপর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তারা ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট সড়কের পাশে একটি নির্মাণাধীন পুরোনো ভবনে যান। সেখানে রকি নামের আরও একজন অভিযুক্ত যোগ দেন। ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে অভিযুক্ত বাধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছালে ভুক্তভোগী চিৎকার করে স্থানীয় লোকদের সহায়তা চান। এ সময় বাধন পালিয়ে যান। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে বগুড়া সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) আনাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার এসআই জিয়াউর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আব্দুল মোমিন/এএমকে
একসঙ্গে মদপান, ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
একসঙ্গে মদপান, ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:০৩ পিএম প্রতীকী ছবি বগুড়ায় মদপানের পর এক বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। রোববার রাতে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই তরুণী সোমবার সকালে সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার রায়হানের ছেলে মো. কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাঁধন পাইকার (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে মো. রকি (১৯)। পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। ওই তরুণী রোববার রাত ৮টার দিকে মহানগরীর পুলিশ প্লাজার ৭ম লেভেলে ‘লাক জোন’ নামক দোকানে যান। সেখানে আগে থেকেই কাওসার, বাঁধন, সাদিক ও অপর একজন ছিলেন। তারা সবাই মদপানের পরিকল্পনা করেন। পরে একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। এরপর রাত সোয়া ১০টার দিকে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশান ঘাট রাস্তার পাশে নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে রনি তাদের সঙ্গে যোগ দেন। মদপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তরুণীকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছেন। তখন ওই তরুণী চিৎকার করে পথচারীদের সহযোগিতা চান। এ সময় বাঁধন পালিয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ধর্ষণের শিকার ওই তরুণী সোমবার সকালে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
