বাবা ও সৎভাইকে কুপিয়ে হত্যা
Why this classification
This is a single, concrete incident from May 12, 2026 in which two people were killed in Chirirbandar, Dinajpur, after a stabbing during a dispute over family land. The article names the victims, the knife attack, and the death at hospital, so it qualifies as a violent incident.
Killed
2
Injured
0
Summary
দিনাজপুরের চিরিরবন্দরে ১২ মে ২০২৬ (মঙ্গলবার) ১৬ বিঘা জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে দুলু মিয়া (৭০) ছুরিকাঘাতে নিহত হন। বাবাকে রক্ষা করতে এগিয়ে আসা ছেলে কাবিল হোসেন (৩২) হামলার শিকার হয়ে সৈয়দপুর কুন্দল হাসপাতালে মারা যান।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বাবা ও সৎভাইকে কুপিয়ে হত্যা
বাবা ও সৎভাইকে কুপিয়ে হত্যা দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৭:৫৫ | প্রিন্ট সংস্করণ দিনাজপুর চিরিরবন্দরে গতকাল মঙ্গলবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে বাবা ও সৎভাইকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামের দুলু মিয়া (৭০) ও তাঁর ছেলে কাবিল হোসেন (৩২)। দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে ১৬ বিঘা জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে দ্বিতীয় পক্ষের ছেলে সাদিকুল ইসলাম ও শাকিব বাবা দুলু মিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ছুরি দিয়ে দুলু মিয়ার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাবাকে রক্ষা করতে প্রথম পক্ষের ছেলে হাবিল ও কাবিল এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। কাবিলকে সৈয়দপুর কুন্দল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। - বিষয় : - হত্যা
চিরিরবন্দরে বাবা ও সৎভাইকে হত্যা
জমি নিয়ে বিরোধ চিরিরবন্দরে বাবা ও সৎভাইকে হত্যা Advertisement দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে পারিবারিক কলহের জেরে সাদিকুল নামের এক ব্যক্তির বল্লমের আঘাতে তার বৃদ্ধ বাবা এবং ছুরিকাঘাতে সৎভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা দুলু মিয়া এবং তার ছেলে মো. কাবিল। চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। জানা যায়, নিহত দুলুর প্রথম পক্ষের দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় পক্ষের দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। কিছুদিন ধরে জমির মালিকানা নিয়ে দ্বিতীয় পক্ষের সন্তানদের সঙ্গে দুলুর পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে বাড়ির পাশে নিজ খেতের ভুট্টা ছেঁড়া কেন্দ্র করে সাদিকুলের সঙ্গে দুলুর ঝগড়া হয়। একপর্যায়ে সাদিকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি নিয়ে আসে। ঝগড়ার একপর্যায়ে সে তার বাবার বুকে বল্লম দিয়ে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় সৎভাই কাবিল তার বাবাকে রক্ষা করতে এলে তাকে ছুরিকাঘাত করে সে। এরপর ঘাতক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা কাবিলকে পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
