চরফ্যাশনে বাবা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা
Why this classification
This report describes a specific, recent attack: a BNP leader was hacked in Sulij Bazar on Saturday night, and his son was beaten and cut earlier, with shops also vandalised and looted. The attackers are alleged to be working for supporters of a former Awami League chairman, so this is a physical political clash rather than a statement or a general roundup.
Killed
0
Injured
2
Summary
ভোলার চরফ্যাশনের নজরুল নগর ইউনিয়নে সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যানকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ২০২৬ সালের ১৮ এপ্রিল (শনিবার) রাতে সুলিজ বাজারে বিএনপি নেতা লাল মিয়া পেদাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়। এর আগে তার ছেলে সাদ্দামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং বাজারের তিন-চারটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
70% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 18/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চরফ্যাশনে বাবা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা
সাবেক চেয়ারম্যানকে আশ্রয় নিয়ে দ্বন্দ্ব চরফ্যাশনে বাবা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা Advertisement চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নে রাজনৈতিক অস্থিরতা ও কোন্দল চরম আকার ধারণ করেছে। আওয়ামী লীগের দোসর হিসাবে পরিচিত সাবেক এক চেয়ারম্যানকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক সপ্তাহের ব্যবধানে বাবা ও ছেলেকে কুপিয়ে নৃশংসভাবে জখম করেছে প্রতিপক্ষ। সর্বশেষ শনিবার রাতে সুলিজ বাজারে প্রকাশ্যে বিএনপি নেতা লাল মিয়া পেদাকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল নগর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও তার সহযোগীরা এলাকায় পুনরায় সক্রিয় হয়ে উঠতে শুরু করেছেন। অভিযোগ উঠেছে, বিএনপির নামধারী কিছু ব্যক্তি এসব ফ্যাসিস্ট দোসরদের টাকার বিনিময় শেল্টার দিচ্ছে এবং তাদের হয়ে প্রকৃত বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হচ্ছে। এই শেল্টারদাতা ও কথিত বিএনপি নেতা মাইন উদ্দিন, লতিফ, ইসমাইল, এরশাদ ও মনির হিরণদের বিরুদ্ধে স্থানীয় সাধারণ জনগণ ও ত্যাগী বিএনপি নেতাকর্মীরা রুখে দাঁড়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম দফায় হামলার শিকার হন লাল মিয়া পেদার ছেলে সাদ্দাম। মাইন উদ্দিন ও তার বাহিনী সাদ্দামকে পথরোধ করে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন, এ সময় তারা বাজারের তিন-চারটি দোকান ভাঙচুরা লুটপাট চালায়।
