পঞ্চগড়ে স্ত্রীর মর্যাদা চাওয়ায় নারীকে নির্যাতন ব্যবসায়ীর

AI-classifiedconfidence 60%

Why this classification

The victim alleges that the hotel owner subjected her to severe torture at his hotel after she demanded to be recognised as his wife, and that he forced two abortions. This is a specific, recent physical assault reported by the victim in a police complaint, so it counts as violence, though the allegations are not yet independently verified and no injury figures are given.

Reported by:JugantorSingle source
09/10/26•ইসলাম আবাসিক হোটেল, পঞ্চগড় শহর

Killed

0

Injured

0

Summary

পঞ্চগড় শহরের ইসলাম আবাসিক হোটেলের মালিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছয় বছর সম্পর্ক রাখার পর স্ত্রীর মর্যাদা চাওয়ায় হোটেলে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী দুবার জোর করে গর্ভপাত করানোর অভিযোগও করেছেন এবং সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

60% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আব্দুল্লাহ আল মামুন (হোটেল ইসলাম আবাসিকের মালিক)ভুক্তভোগী নারী

Tags

Domestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 09/10/26open original ↗

পঞ্চগড়ে স্ত্রীর মর্যাদা চাওয়ায় নারীকে নির্যাতন ব্যবসায়ীর

বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক পঞ্চগড়ে স্ত্রীর মর্যাদা চাওয়ায় নারীকে নির্যাতন ব্যবসায়ীর Advertisement পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পঞ্চগড়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে দীর্ঘ ছয় বছর ধরে সম্পর্ক এবং সে সম্পর্কের সূত্রে দুবার গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে পঞ্চগড়ের হোটেল ইসলাম আবাসিকের মালিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। সর্বশেষ বিয়ের দাবিতে তার হোটেলে গিয়ে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনায় গত মঙ্গলবার সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ছয় বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করেন মামুন। পরে তিনি গর্ভবতী হলে ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত করানো হয়। একইভাবে দ্বিতীয়বার গর্ভবতী হলে ফের তার গর্ভের সন্তান নষ্ট করা হয়। ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, পঞ্চগড় শহরের ইসলাম আবাসিক হোটেলের নিচতলার একটি মার্কেটে তার একটি দোকান ছিল। সেখানে ব্যবসার সূত্রে মার্কেটের মালিক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে মামুন তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মামুন তাকে নিয়ে ঢাকা, কক্সবাজারসহ এমনকি ভারতে নিয়ে দীর্ঘ সময় স্বামী-স্ত্রী হিসাবে সময় কাটান। এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমিও ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।’