বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ ও কক্ষ তালাবদ্ধ
Why this classification
The incident is classified as political violence because a group of BNP-leaning protesters targeted a government official and locked his office due to his alleged political ties to the Awami League.
Killed
0
Injured
0
Summary
বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ ও তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই বিক্ষোভটি মূলত বিএনপিপন্থী চিকিৎসক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়েছে।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 2
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পরিচালককে দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ, কক্ষে তালা
বরিশালে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালককে দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ, কক্ষে তালা বরিশাল ব্যুরো প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৮:৩৬ | প্রিন্ট সংস্করণ স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এই বিক্ষোভ করেন বিএনপিপন্থি পরিচয়ধারী একদল চিকিৎসক ও শিক্ষার্থী। একপর্যায়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিভাগীয় পরিচালকের দপ্তরের নিচতলায় মেডিকেল কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে নবনিযুক্ত পরিচালকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তাঁদের ব্যানারে লেখা ছিল–‘বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ’। তবে বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন বেসরকারি সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কয়েকজন জুনিয়র শিক্ষক। তাঁদের দাবি, ডা. মনিরুজ্জামান ছিলেন আওয়ামী লীগের দোসর। অভিযোগ রয়েছে, বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ড্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধে একপক্ষের প্ররোচনায় এই বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, গত রোববার নিয়োগ আদেশ পেয়ে সোমবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন ডা. মনিরুজ্জামান। মঙ্গলবার সকাল ৯টায় অফিসে পৌঁছে ৫ দিনের ছুটিতে সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ফোনে যোগাযোগ করলে ডা. মনিরুজ্জামান জানান, বরিশাল ড্যাবে বিরোধ রয়েছে। তিনি একপক্ষের আগ্রহে পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। অপরপক্ষের প্ররোচনায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। এটি এক ধরনের মব। জেলা ড্যাব সভাপতি ডা. কবিরুজ্জামানের ভাষ্য, ডা. মনিরুজ্জামান ছাত্রজীবনে ছাত্রদল করেছেন। আওয়ামী লীগের আমলেও ড্যাবের সঙ্গে ছিলেন। শেবাচিম হাসপাতালে প্রশাসনিক পদে থাকায় আওয়ামী লীগ আমলে বিভিন্ন কর্মসূচিতে যেতে বাধ্য হন। সাধারণ সম্পাদক ডা. মোনায়েম সাদ বলেন, ডা. মনিরুজ্জামান বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে বিক্ষোভ করায় তাঁকে পরিচালক পদে নিয়োগ মানতে পারছেন না অনেকে। তাই বিক্ষোভ হয়েছে। - বিষয় : - স্বাস্থ্য অধিদপ্তর
