মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
Why this classification
The article reports a specific, recent clash on the night of Thursday 26 February 2026 between two village groups in Ulpara, Sirajganj, in which one man, Shah Alam, died and at least 10 people were injured. The fight arose from a dispute over the harassment of local girls, and the death makes it a clear case of physical violence.
Killed
1
Injured
10
Summary
সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে ২৬ ফেব্রুয়ারি রাতে কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের যুবকদের সংঘর্ষে শাহ আলম (৩৫) নিহত এবং অন্তত ১০ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 10
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:০৩ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় এসে আড্ডা দিতেন এবং পথচারী মেয়েদের উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে রশিদপুরের বাসিন্দারা একাধিকবার আপত্তি জানান ও সতর্ক করেন। কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি হয়নি; বরং উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে রশিদপুরে এসে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। শাহ আলমসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান। শাহ আলমের ছেলে গুরুতর আহত সবুজকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিপক্ষের কয়েকজন বাড়িঘর ছেড়ে আত্মগোপনে যান বলে স্থানীয়রা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করেছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর শনিবার বিকেলে সমকালকে বলেন, নিহতের মরদেহ বর্তমানে বগুড়া সদর হাসপাতালে রয়েছে। নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের কাগজপত্র পৌঁছালে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি মেয়েদের উত্ত্যক্ত করার বিষয় নিয়ে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন। এদিকে, মেয়েদের উত্ত্যক্তের অভিযোগ ঘিরে এই সহিংসতায় একজনের প্রাণহানির ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
