অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ, পদ্মার চরে মিলল মরদেহ

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single, concrete incident in which a man's body was found in the Padma riverbed on the Bangladesh side with knife marks on the hands, legs and chest, suggesting he was tortured and killed. The discovery was made on 16 May 2026, within the 14-day window, and the cause of death is not yet confirmed pending the post-mortem.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
16/05/26•Char Bagdanga, Padma riverbank (চর বাগডাঙ্গার পদ্মার চর)

Killed

1

Injured

0

Summary

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ ও বিজিবি ১৬ মে ২০২৬ (শনিবার) সদর উপজেলার চর বাগডাঙ্গার পদ্মার চর থেকে ৮ দিন নিখোঁজ থাকা শওকত আলীর মরদেহ উদ্ধার করে। হাত, পা ও বুকে ধারালো অস্ত্রের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতন করে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Shawkat Ali (victim, son of late Mizanur Rahman)Kalu (victim's brother)Matiur Rahman, OC of Shibganj Police StationLt. Col. Kazi Mostafizur Rahman, Commander of 53 BGB BattalionLocal broker (dalal)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 17/05/26open original ↗

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ, পদ্মার চরে মিলল মরদেহ

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ, পদ্মার চরে মিলল মরদেহ বাংলাদেশ-ভারত সীমান্ত। ফাইল ছবি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৭:৫৪ অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ। ৮ দিন নিখোঁজ থাকার পর শনিবার সন্ধ্যায় শওকত নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গার সীমান্ত এলাকার পদ্মার চর থেকে বিজিবির সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলা মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ঠুঠাপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান। তিনি বলেন, ‘সদর উপজেলার চরাঞ্চলে একটি মরদেহ পড়ে থাকার বিষয়টি জানার পর শিবগঞ্জ পুলিশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি তিন-চারজনের সাথে প্রায় এক সপ্তাহ আগে গুরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এরপর শনিবার তার পরিবারের সদস্যরা চর বাগডাঙ্গা এলাকার একটি চরে মৃত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে মরদেহটি গোপনে দাফনের চেষ্টা করে।’ তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির হাত-পা ও বুকে ধারালো অস্ত্রের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতন করে মেরে ফেলার পর নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল। নিহতের ভাই কালু জানান, তার ভাই কাজের জন্য অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিল। শনিবার সকালে তারা জানতে পারেন তার ভাইয়ের মরদেহ ভারতীয় ভূখণ্ডে পড়ে আছে। পরে স্থানীয় দালালের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের ভূখণ্ডে আনার ব্যবস্থা করেন। এরপর পুলিশ ও বিজিবি মরদেহটি উদ্ধার করে। তবে কি কারণে ভারতে প্রবেশ করেছিল শওকতের ভাই তা জানাতে অপারগতা প্রকাশ করেন। ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে একটি মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর নিশ্চিত হওয়া যাবে। - বিষয় : - ভারত - নিখোঁজ - মরদেহ উদ্ধার - সীমান্ত

Source 2: Jugantor · 17/05/26open original ↗

পদ্মায় বাংলাদেশি যুবকের লাশ, বিএসএফের নির্যাতনে মৃত্যুর অভিযোগ

পদ্মায় বাংলাদেশি যুবকের লাশ, বিএসএফের নির্যাতনে মৃত্যুর অভিযোগ Advertisement চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৪৬ পিএম নিখোঁজের ৮ দিন পর পদ্মা নদী থেকে শওকত আলী নামে এক বাংলাদেশি যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত শওকত আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানান, গত ৯ মে রাতে ১৫ জনের একটি দল সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত পেরিয়ে ভারতে যায় গরু আনতে। এরপর থেকেই নিখোঁজ ছিল শওকত আলী। শনিবার (১৬ মে) বিকালে ৫৩ বিজিবির ফরিদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় শওকতের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। পরে সন্ধ্যায় তার পরিবারের লোকজন কাউকে কিছু না জানিয়ে লাশ নিয়ে এসে দাফনের প্রস্তুতি নেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। স্থানীয় ইউপি সদস্য সমির উদ্দীন ও এলাকাবাসী জানান, বিএসএফের নির্যাতনে শওকতের মৃত্যু হয়ে থাকতে পারে। পরে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। গোদাগাড়ী নৌপুলিশের দায়িত্বপ্রাপ্ত এসআই জীবন চন্দ্র রায় জানান, লাশে গুলির চিহ্ন না থাকলেও হাতে, পায়ে ও বুকে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, বিভিন্ন সূত্রে জানা গেছে শওকত গরু আনতে ভারতে গিয়েছিলেন। পরে স্থানীয় ও জেলেদের সহায়তায় তার লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করেছে।