বায়তুল মোকাররম ও স্কাউট ভবনের পাশ থেকে ওবায়দুল্লাহর খণ্ডিত দেহ উদ্ধার
Why this classification
This incident is classified as criminal violence because the dismembered remains of a man named Obaidullah were discovered near Baitul Mukarram and Scout Bhaban in Dhaka. The event resulted in one fatality, but the identity of the perpetrator and the motive for the crime are unknown. This classification is supported by three corroborating sources.
Killed
1
Injured
0
Summary
২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে এবং ২৮ ফেব্রুয়ারি সকালে ঢাকার বায়তুল মোকাররম ও স্কাউট ভবনের পাশ থেকে ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির খণ্ডিত হাত ও পা উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি নরসিংদীর শিবপুরে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
98% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
রাজধানীতে পৃথক স্থান থেকে এক ব্যক্তির খণ্ডিত দুই হাত ও একটি পা উদ্ধার
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে খণ্ডিত দুটি হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে পুলিশ জানিয়েছে, দেহের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।গতকাল শুক্রবার রাত ২টার দিকে পা এবং আজ শনিবার সকালে হাত দুটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় সড়কে খণ্ডিত দুটি হাত পাওয়া যায়। এর আগে গত রাতে স্কাউট ভবনের সামনের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তাঁর বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। দেহের অংশবিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।
বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়
জাতীয় বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয় নিজস্ব প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪ অ+ অ- রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এগুলো। শুক্রবার রাত ২টার দিকে পা এবং শনিবার সকালে কাটা দুই হাত উদ্ধার করে পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন অবস্থায় দুটি হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা। তিনি জানান, পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। এমএসি/এসএম
বায়তুল মোকাররম–কমলাপুরসহ তিন জায়গা থেকে উদ্ধার হলো খণ্ডিত হাত–পা
লাশপ্রতীকী ছবি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশ থেকে দুটি কাটা হাত, স্কাউট ভবনের পাশ থেকে একটি পা এবং কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে পুলিশ। পরে আঙুলের ছাপের মাধ্যমে জানা গেছে, মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের খণ্ডিত অংশ এগুলো। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একটি পা, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাটা দুই হাত এবং দুপুরে কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে পুলিশ। মতিঝিল থানার উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘শরীরের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির। দেহের বাকি অংশ খোঁজ করা হচ্ছে। কে বা কারা খণ্ডিত অংশ ফেলে গেল, তাদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ দেখা হচ্ছে।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন পুলিশউদ্ধারলাশঢাকা
