বাড়ির পাশের গাছে ঝুলছিল হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ

AI-classifiedconfidence 95%

Why this classification

Classified as a violent incident because a dead body with bound hands and feet was recovered under suspicious circumstances, pointing towards a potential homicide.

Reported by:Prothom AloDhaka PostCorroborated · 2 sources
29/09/26•Purbo Noyahati, Bhairab

Killed

1

Injured

0

Summary

কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পরিবার জানিয়েছে, তাঁকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

রোকন উদ্দিনছাত্তার মিয়াহনুফা বেগমমাহবুবুর রহমান

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 29/09/26open original ↗

গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে রোকন আহমেদ জয় (২৬) নামে এক সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকন আহমেদ জয় ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। জীবিকার প্রয়োজনে প্রায় দুই বছর সিঙ্গাপুরে ছিলেন তিনি। প্রায় এক মাস আগে ছুটিতে দেশে আসেন বলে জানান স্বজন ও স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ও স্বজন সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ঘর থেকে ডেকে নিয়ে রোকনের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। সাখাওয়াত হোসেন হৃদয়/এমএমবি

Source 2: Prothom Alo · 29/09/26open original ↗

বাড়ির পাশের গাছে ঝুলছিল হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ

রোকন উদ্দিনছবি: পরিবারের সৌজন্যে কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার পূর্বনয়াহাটি গ্রামে তাঁর বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোকন উদ্দিন (২৫) ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্বনয়াহাটি গ্রামের ছাত্তার মিয়ার ছেলে। তাঁরা দুই ভাই ও পাঁচ বোন। বোনদের সবার বিয়ে হয়ে গেছে। রোকন প্রায় তিন বছর সিঙ্গাপুরে ছিলেন। দেড় মাস আগে তিনি দেশে ফিরেছিলেন। তিনি অবিবাহিত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, আজ সকালে বাড়ির পাশের একটি গাছে রোকনের মরদেহ ঝুলতে দেখা যায়। তাঁর হাত-পা ও মুখ বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। রোকনের বাবা ছাত্তার মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার রাতে তিনি কৃষিজমিতে সেচপাম্প চালানোর জন্য বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন রোকনের মা হনুফা বেগম ও বড় ভাই। রোকন বাড়ির একটি আলাদা কক্ষে থাকতেন। পরিবারের সদস্যদের কাছে তিনি জানতে পারেন, রাত একটার দিকে রোকন ঘর থেকে বাইরে বের হন। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, তিনি ফোনে কথা বলার জন্য বাইরে গেছেন। এরপর তিনি ঘরে ফিরেছিলেন কি না, তা কেউ জানেন না। ছাত্তার মিয়া বলেন, কারা এবং কী কারণে তাঁর ছেলেকে হত্যা করতে পারে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই। মরদেহের কাছ থেকে রোকনের ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া গেছে বলে জানান রোকনের মা হনুফা বেগম। তবে ফোনে কোনো সিম কার্ড ছিল না। প্রতিবেশীরা জানান, রোকন সিঙ্গাপুর থেকে দেড় মাস আগে দেশে ফিরেছিলেন। আজ রাতে বন্ধুদের সঙ্গে ট্রেনে করে তাঁর কক্সবাজারে যাওয়ার কথা ছিল। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তাঁকে হত্যা করে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। আবার হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রেখেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন পুলিশকিশোরগঞ্জভৈরবপ্রবাসীমরদেহ উদ্ধারঢাকা বিভাগ