মাদারীপুরে টর্চ জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুইপক্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific, recent armed clash in Madaripur on the night of Saturday 21 February 2026, in which two local factions fought for four hours with over a hundred hand bombs exploding and at least two people injured. It is a real physical violent incident, not a statement, statistical roundup, or historical account.

Reported by:SamakalSingle source
21/02/26•নতুন মাদারীপুর, মাদারীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড

Killed

0

Injured

2

Summary

গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয় এবং শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। এতে অন্তত ২ জন আহত হন, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের গ্রুপহাসান মুন্সির গ্রুপআলামিন চৌকিদারের গ্রুপসদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 22/02/26open original ↗

মাদারীপুরে টর্চ জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুইপক্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে টর্চ জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুইপক্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১৫ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুইপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন অন্তত ২ জন। শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী পৌরসভার ‘নতুন মাদারীপুর’ এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় হামবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ড ‘নতুন মাদারীপুর’ এলাকায় সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সি, আলামিন চৌকিদার গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত ২ জন। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।’