প্রতিবাদ করায় রায়পুরায় স্বামীর হাতে স্ত্রী খুন

AI-classifiedconfidence 95%

Why this classification

A man stabbed his wife to death in Raipura, Narsingdi, after she objected to him stealing money meant for their daughter's wedding to buy drugs. The article reports a specific killing that happened on Monday night, 27 April 2026, and it falls within the recent reporting window.

Reported by:JugantorDhaka PostSamakalCorroborated · 3 sources
27/04/26•বল্লাবাড়ী এলাকা, হাইরমারা ইউনিয়ন, রায়পুরা

Killed

1

Injured

0

Summary

নরসিংদীর রায়পুরায় মেয়ের বিয়ের টাকা নেশার জন্য চুরির প্রতিবাদ করায় মাদকাসক্ত স্বামী সুজন মিয়া ছুরিকাঘাতে স্ত্রী আফিয়া আক্তারকে (৪৫) খুন করেন। ঘটনাটি ২০২৬ সালের ২৭ এপ্রিল (সোমবার) রাতে হাইরমারা ইউনিয়নের বল্লাবাড়ী এলাকায় ঘটে এবং অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সুজন মিয়া (অভিযুক্ত স্বামী, ইজিবাইক চালক)আফিয়া আক্তার (নিহত স্ত্রী, ৪৫)ওসি মো. মজিবুর রহমান

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 27/01/26open original ↗

চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেপ্তার ২

চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেপ্তার ২ চিকিৎসা নিচ্ছেন আহত সাংবাদিক এস এম ফয়েজ। ছবি: সমকাল সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ২১:৪২ চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। তারা ঢাকার বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক। তাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুজনকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ‘ফ্যামিলি ডে’ ছিল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তারা পার্কের সামনে রাখা বাসে উঠলে একদল সন্ত্রাসী টাকা দাবি করে। কী বাবদ টাকা দিতে হবে? জানতে চাইলে তারা রাস্তার পাশে বাস রাখার জন্য ‘পার্কিং ফি’ চায়। কিন্তু রাস্তার পাশে বাস রাখার জন্য তাদের কেন টাকা দিতে হবে– এমন প্রশ্ন তুললে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগাল করে, এমনকি গুলি করার হুমকি দেয়। তারা উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এর মধ্যে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। হামলায় গুরুতর আহত এস এম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির ও সাখাওয়াত কাওসারসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনার সঙ্গেসঙ্গেই নরসিংদীর পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি তখনই ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধাঘণ্টা সময় নেওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া আচরণের সুযোগ পায়। নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ–আল–ফারুক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। অনতিবিলম্বে জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য এরই মধ্যে দাবি জানানো হয়েছে।

Source 2: Dhaka Post · 28/04/26open original ↗

মেয়ের বিয়ের আগের দিন স্ত্রীকে মেরে ফেললেন স্বামী

নরসিংদীর রায়পুরায় মেয়ের বিয়ের টাকা খরচ করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফিয়া পাঁচ সন্তানের জননী এবং ওই গ্রামের ইজিবাইক চালক সুজন মিয়ার স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার আফিয়া-সুজন দম্পতির মেজো মেয়ে চাঁদনির বিয়ের কথা ছিল। বিয়ের কেনাকাটার জন্য তাদের বড় মেয়ে ২০ হাজার টাকা পাঠিয়েছিলেন। অভিযুক্ত সুজন মাদকাসক্ত হওয়ায় ওই টাকা থেকে ১০ হাজার টাকা সরিয়ে খরচ করে ফেলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তারা আরও জানান, সুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মরণ নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই আফিয়াকে মারধর করতেন। সোমবার রাতে ঝগড়ার একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজন পলাতক রয়েছেন। নিহতের প্রতিবেশী মুবারক হোসেন বলেন, আফিয়াকে সব সময়ই সুজন অত্যাচারের ওপর রাখতো। আফিয়ার বাড়ি থেকে টাকা-পয়সা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতো। সুজন গাঁজা খাইতো, নেশা করতো। তাদের মেয়ের আজকে বিয়ে ছিল। টাকাও বলে দিছিল ২০ হাজার, পরে সুজন এই টাকা খরচ করে ফেলে। বিয়ের ঘটনাকে কেন্দ্র করে আফিয়াকে মারছে। কারণ টাকার জন্য নেশা করতে পারে না। নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও আঘাতের গভীরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত সুজনকে গ্রেপ্তারে রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। আমিনুর রহমান সাদী/আরএআর

Source 3: Jugantor · 29/04/26open original ↗

প্রতিবাদ করায় রায়পুরায় স্বামীর হাতে স্ত্রী খুন

নেশা করতে মেয়ের বিয়ের টাকা চুরি প্রতিবাদ করায় রায়পুরায় স্বামীর হাতে স্ত্রী খুন Advertisement রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রায়পুরায় মেয়ের বিয়ের জন্য রাখা টাকা খরচের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। নেশার জন্য ওই টাকা চুরি করেছিল ঘাতক। এ নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে ওঠে ঘাতক স্বামী সুজন। সোমবার রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের বল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফিয়া আক্তার (৪৫) ৫ সন্তানের জননী। তিনি ওই এলাকার ইজিবাইক চালক সুজন মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত। প্রায়ই নেশার জন্য স্ত্রীকে নির্যাতন করত সুজন। সম্প্রতি সামান্য বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করত। মঙ্গলবার আফিয়ার মেয়ে চাঁদনির বিয়ের দিন ধার্য ছিল। ওই বিয়ের জন্য বড় মেয়ে ২০ হাজার টাকা পাঠান। সেখান থেকে নেশার জন্য ১০ হাজার টাকা চুরি করে সুজন। এ নিয়ে প্রশ্ন তোলায় সোমবার সুজন আফিয়াকে মারধর করে। একপর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজন পলাতক রয়েছেন। ওসি মো. মজিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।