মেহেরপুরের গাংনীতে বিএনপির হামলায় জামায়াতের ৩ কর্মী আহত

AI-classifiedconfidence 98%

Why this classification

This incident was classified as political violence in Meherpur. Parties reported: Jamaat, BNP. Reported casualties: 0 killed and 3 injured. Reported by 5 sources.

Reported by:Ajker PatrikaSourceJugantorProthom AloCorroborated · 4 sources
13/02/26•জোড়পুকুরিয়া বাজার

Killed

0

Injured

3

Summary

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে শুক্রবার সকালে নির্বাচন পরবর্তী রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির কর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর ৩ কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

98% · severity 4

Parties involved

JamaatBNP

Tags

Election ViolenceParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (5 sources)

Source 1: Ajker Patrika · 12/02/26open original ↗

গাংনীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১১

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও ছাতিয়ান গ্রামে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে এই পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া খাসমহল গ্রামে বিএনপির একটি পক্ষের লোকজনের হামলায় হোসাইন মোহাম্মদ নামের এক ইউপি সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাহারবাটি গ্রামে জামায়াতে ইসলামীর লোকজনকে ভোট দিতে বাধা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ছাড়া উপজেলার ছাতিয়ান গ্রামেও একই কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুটি স্থানের পরিবেশ এখন শান্ত রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নজর রাখছে।গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভোটারদের উপস্থিতি অনেক ভালো। ভোট অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু হচ্ছে। ভোটকেন্দ্রের বাইরে কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটেছে। তবে প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর পড়ুন এখানে-

Source 2: Ajker Patrika · 13/02/26open original ↗

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ৩ জামায়াত কর্মী আহত

মেহেরপুরের গাংনীতে ভোটের পরদিন জামায়াতের তিন কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের জুয়েল আহমেদ (২৭), উজ্জ্বল হোসেন (৩০) ও মাসুদ রানা (৪৪)। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে স্থানীয় চায়ের দোকানে কয়েকজন জামায়াতের কর্মী চা খেতে আসেন। এ সময় বিএনপির কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত জামায়াত কর্মী উজ্জ্বল হোসেন বলেন, ‘সকালে জোড়পুকুরিয়া বাজারের একটি দোকানে চা পান করতে যাই। এ সময় আমার ভাইয়ের সঙ্গে বিএনপি কর্মীদের কথা-কাটাকাটি হয়। ‘নির্বাচনে আমরা জামায়াতের পক্ষ হয়ে কাজ করি। আর এরই জের ধরে বিএনপি কর্মী মহিবুল ইসলাম, রিপন হোসেন, বেলু মিয়া ও সাহেব আলী আমাদের ওপর অতর্কিত হামলা করে।’ এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মো. রবিউল ইসলাম বলেন, ‘সকালে বিএনপি কর্মীদের হামলায় আমাদের তিন কর্মী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Source 3: Jugantor · 12/02/26open original ↗

মেহেরপুরে দুই স্থানে সংঘর্ষে আহত ১৫, আটক ৩

মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত ও বিএনপির অন্তত ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পৃথক দুটি ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে একটি ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটারদের কেন্দ্রে আসা–যাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান (রিটন) ও আইনাল গাজী আহত হন। পরে ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক শহিদুল ও আশরাফ হোসেনকে আটক করে পুলিশ। আরও পড়ুন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: ফজলুর রহমান মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে। অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে জামায়াতের ১০ জন কর্মী-সমর্থক আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Source 4: Prothom Alo · 12/02/26open original ↗

ভোটে নানা অনিয়মের অভিযোগে সারা দেশে আটক অন্তত ৩৪

রাজশাহীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুজনকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরের শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রেছবি: প্রথম আলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে দেশের ১২টি জেলায় অন্তত ৩৪ জনকে আটক করা হয়েছে। ভোলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার আবদুল জব্বার কলেজ কেন্দ্র থেকে আবদুল হালিম নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজটির পুরুষ কেন্দ্রের ১ নম্বর বুথ থেকে তাঁকে আটক করা হয়। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. জুয়েল রানা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুল হালিম এক ভোটারকে একসঙ্গে দুটি ব্যালট পেপার দেন। বিষয়টি নজরে আসার পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া একই কেন্দ্রে ভোটকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে ছবি তোলার সময় এক ভোটারকে আটক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ভোলা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পটুয়াখালী পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা সোহাগ সিকদারকেও (৪৬) আটক করা হয়েছে। কলাপাড়ার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বেলায়েত হোসেন (৪৬) নামে একজনকে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক করা হয়েছে বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। নোয়াখালী নোয়াখালী-৬ আসনের হাতিয়া উপজেলার একটি কেন্দ্রে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে একজন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে। তাঁর নাম রিজিয়া সুলতানা। তিনি উপজেলার সৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ হাতিয়া শহরের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। সিল মারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, আজ দুপুরের দিকে রিজিয়া সুলতানা প্রকাশ্যে ভোটারের ব্যালট পেপারে সিল মারছিলেন। বিষয়টি ভোট কক্ষে উপস্থিত কেউ একজন মুঠোফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। এ নিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করার পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে অভিযুক্ত রিজিয়া সুলতানা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিন মাস বয়সের নবজাতক সন্তানকে নিয়ে আসা একজন নারী ভোটারের অনুরোধে তিনি তাঁর ব্যালটে সিল মেরে দেন। আরও পড়ুন ভোট ঘিরে ১৪ জেলায় ৪৬ জনকে কারাদণ্ড, জরিমানা সোয়া ২ লাখ টাকা ২ ঘণ্টা আগে রাঙামাটি রাঙামাটি শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাঁর নাম শফিউল বশর (১৯)। প্রিসাইডিং কর্মকর্তা মো. টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেন। আটকের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, টিপুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার আবদুল জব্বার কলেজ কেন্দ্র থেকে আবদুল হালিম নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছেছবি: প্রথম আলো সাভার (ঢাকা) ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক দুটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর তাদের আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও নলাম ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করেন সেনাবাহিনীর একটি দল। পরে তাদের আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা। ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটকদের মধ্যে চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মূলত এই চারজন না বুঝে কেন্দ্রে এজেন্টের কাগজ আনতে গিয়েছিলেন। এরপরও ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। ফরিদপুর-২ ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আজ উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম ও বিএনপির কর্মী মো. রবিউল। মেহেরপুর মেহেরপুর সদর উপজেলায় ভোট দিয়ে ফেরার পথে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ দুপুরে উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে। ঝালকাঠি-১ নির্বাচনের সময় অনিয়মের অভিযোগে চারজনকে আটক করা হয়ছবি: প্রথম আলো নেত্রকোনা নেত্রকোনা-৪ আসনের মোহনগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে এক কিশোরকে আটক করা হয়েছে। আজ উপজেলার বড়তলি-বানিয়াহারি ইউনিয়নের কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেন। শেরপুর শেরপুর-১ আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মারেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং দুজনকে আটক করা হয়। রাজশাহী রাজশাহীর চারঘাট উপজেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে তাঁরা চারঘাট উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকেন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আকরামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। রংপুর রংপুর-১ আসনে ভোটগ্রহণ চলাকালে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আজ দুপুরে রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে থেকে তাঁকে আটক করা হয়েছে। আটক হাবিবুর রহমান বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গঙ্গাচড়ার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর ছবুর বলেন, হাবিবুর রহমানকে সাড়ে ৪টার দিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তবে তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগকারী পাওয়া যায়নি। তাঁর ব্যাপারে একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে কিছু ছড়ানো দেখা যাচ্ছিল। কিন্তু সেটা টাকা কিনা বোঝা যায়নি। সিলেট সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম কিশোরদের আটকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বেলা ২টার দিকে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরকে জাল ভোট দিতে যায়। পরে তাদের আটক করা হয়। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ভোটের খবরঅনিয়মজাতীয় সংসদ নির্বাচন ২০২৬নির্বাচনআটকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Source 5: Prothom Alo · 12/02/26open original ↗

ভোটের দিন মেহেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৯

মেহেরপুর-২ (গাংনী) আসনের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের ঘটনা নিয়ে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেনছবি: প্রথম আলো ভোটের দিন মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় ও গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় অবস্থিত ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের ছয়জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন তবারক হোসেন (৫০), মিনাজুল ইসলাম (৩৫) ভ্যানচালক ও জামায়াত কর্মী সম্রাট আলী (৩২), রিপন মিয়া (৩৫), আনারুল ইসলাম (৫৪) ও আলহাজ বিশ্বাস (৫২)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাটপাড়া এলাকায় জামায়াত–সমর্থিত কয়েকজন ভোটার কেন্দ্রে আসার পথে বিএনপির সমর্থক কয়েকজন যুবক তাঁদের গতিরোধ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোঁটার আঘাতে জামায়াতের ছয়জন কর্মী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াত–সমর্থিত প্রার্থী মো. নাজমুল হুদা অভিযোগ করেন, ‘সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে আমাদের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছিল। ভাটপাড়ায় সুপরিকল্পিতভাবে আমাদের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং কর্মীদের ওপর হামলা করা হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’ অভিযোগের বিষয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা। প্রতিবেশীদের মধ্যে রেষারেষির কারণে ঘটছে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে ভোটারদের অনুরোধ করছি।’ খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘ভাটপাড়া কেন্দ্রে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোট গ্রহণ স্বাভাবিক চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের যেতে একটি পক্ষ বাধা দিচ্ছিল বলে অভিযোগ ওঠে। সকালে ওই কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে সুমন ও তাঁর পরিবারের ওপর হামলা চালায় একদল যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উপজেলার শিবপুর গ্রামের সুমন, মামুন ও মাহাবুবুল আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার ঘটনায় জড়িত সন্দেহে শিবপুর গ্রামের সাবদার আলীর ছেলে শাহাবুদ্দিনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক শাহাবুদ্দিন বিএনপির কর্মী হিসেবে পরিচিত। বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২ ঘটনার পরপরই চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির। তিনি সাংবাদিকদের বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, যা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোট গ্রহণ স্বাভাবিক গতিতেই চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজাতীয় সংসদ নির্বাচন ২০২৬মেহেরপুরমেহেরপুর সদরগাংনীখুলনা বিভাগ